শিরোনাম
◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের সুদহার নির্ধারণ ◈ জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত, ১৯ লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ ◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৯, ১০:১৬ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৯, ১০:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রয়টার্সের দুই সাংবাদিকের আপীল আবেদন নাকচ করেছে মিয়ানমারের সর্বোচ্চ আদাল

এইচ এম জামাল: মিয়ানমারের সর্বোচ্চ আদালত পুলিৎজার পুরস্কার বিজয়ী রয়টার্সের দুই সাংবাদিকের সর্বশেষ আপীল আবেদন নাকচ করে দিয়েছে। রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন করে রোহিঙ্গা সংকট নিয়ে প্রতিবেদন তৈরি করার দায়ে তাদেরকে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়। এ বিষয়ে এখন প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এএফপি

সাংবাদিক ওয়া লন (৩৩) ও কিয়াউ সোয়ি উ (২৯) সরকারি গোপন আইনের আওতায় ২০১৭ সালের ডিসেম্বর মাসে গ্রেফতার হওয়ার পর থেকেই কারাগারে রয়েছেন। রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক বাহিনীর ব্যাপক নির্যাতন চলাকালে রাখাইনে নিরাপত্তা বাহিনীর অভিযান সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশ করায় তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়। সামরিক বাহিনীর ওই দমনপীড়নের কারণে প্রায় ৭ লাখ ৪০ হাজার লোক বাধ্য হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।

মিয়ানমারের বিচারিক প্রক্রিয়ার আওতায় এখন এ দুই সাংবাদিক সর্বোচ্চ আদালতের দু’জনের বেশি বিচারকের কাছে ফের আপীল আবেদন করতে পারেন। তবে তারা এই সুযোগ গ্রহণ করবেন কিনা তা জানা যায়নি।

২০১৭ সালের সেপ্টেম্বরে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে ১০ রোহিঙ্গা মুসলিমকে হত্যার ঘটনার তদন্ত প্রতিবেদন তৈরি করার দায়ে এ দুই সাংবাদিককে শাস্তি দেয়া হয়। আর এ প্রতিবেদনের জন্যই তারা পুলিৎজার পুরস্কার পান। পুলিৎজার হচ্ছে সাংবাদিকতায় সর্বোচ্চ পুরস্কারগুলোর অন্যতম।

  • সর্বশেষ