শিরোনাম
◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯, ১০:৪৬ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০১৯, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ ‘কোর গ্রুপ’ এর প্রসংশা করলেন রমিজ

নিজস্ব প্রতিবেদক: গত ১৬ এপ্রিল আসন্ন বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞতা সম্পন্ন এক শক্ত দলই ইংল্যান্ড ও ওয়েলসে মর্যাদার আসরে লড়াই করার জন্য পাঠাচ্ছে বিসিবি। বাংলাদেশ দলের অন্যতম সেরা পজিটিভ দিক হচ্ছে অভিজ্ঞতায় টুইটম্বুর এক ‘কোর গ্রুপ’। সেই কোর গ্রুপের প্রশংসায় মেতেছেন পাকিস্তানের সাবেক বিশ্বকাপ জয়ী দলের সদস্য ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা।

রমিজ রাজা বাংলাদেশের কোর গ্রুপ সম্পর্কে বলেন, ‘বাংলাদেশের পজিটিভ দিক হলো বাংলাদেশের কোর গ্রুপ। যে গ্রুপ খুব ভালোভাবে একসাথে খেলছে দীর্ঘদিন ধরে। এই কোর গ্রুপে আছে মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল। এই কোর গ্রুপ খুব ভালো ভাবে খেলছে, পারফরম করছে, বাংলাদেশকে বাজে অবস্থা থেকে বের করে এনে জেতাচ্ছে।’

রমিজ রাজা বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার রূল্যায়ন করেন বলেন, ‘মাশরাফি বিন মর্তুজা একজন অনবদ্য অধিনায়ক। ঠান্ডা মেজাজে ক্যাপ্টেন্সি করে থাকেন মাশরাফি। এবং কঠিন অবস্থায়, কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্তটা নিয়ে থাকে।’ একটু মজার ছলে রমিজ বলেন, ‘এখন তো মাশরাফি সংসদ সদস্যও হয়েছেন। এখন যদি কেউ তার কথা না শোনে তাহলে ‘কানুনি চাবুক’ ও চালাতে পারবেন।’

বাংলাদেশ দলের উইকেটরক্ষক মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম সম্পর্কে রমিজ বলেন, ‘বাংলাদেশ দলে ট্যালেন্ট আছে অনেক। মুশফিকুর রহিম মিডল অর্ডারে দারুণ এক ব্যাটসম্যান। যখন পরিস্থিতি বাংলাদেশের জন্য খারাপ থাকে তখন দাঁড়িয়ে যান মুশফিক। কঠিন পরিস্থিতিতে তিনিও মাশরাফির মতো সঠিক সিদ্ধান্ত নেন তবে সেটা ব্যাট হাতে। ভালো জুটি গড়ে, ঘাবড়ে যায় না। কিপার হিসাবেও বেশ ভালো মুশফিক। কিপিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে ক্যাপ্টেনকে ফিল্ড সেট আপ করাতেও সাহায্য করে থাকেন তিনি।’

সাকিব আল হাসান সম্পর্কে রমিজ বলেন, ‘সাকিব আল হাসান বিশ্বমানের অলরাউন্ডার। আন্তর্জাতিক অঙ্গনে তার অনেক খেলার অভিজ্ঞতা আছে। বাংলাদেশ দলকে সে কঠিন পরিস্থিতি ও বড় মঞ্চে খুব বেশি সাহায্য করবে।’

ইংল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে তামিম ইকবালের পরিসংখ্যান দেখেই তামিমকে আলাদা করেছেন রমিজ, ‘এরপর বাংলাদেশের আছে তামিম ইকবাল। বিশ্বমানের ওপেনার। ইংল্যান্ডে তামিমের রেকর্ড খুবই ভালো, কাউন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতাও আছে। ইংল্যান্ডের বিপক্ষে দুইটি টেস্ট সেঞ্চুরিও আছে ইংল্যান্ডের মাটিতে। ‘উইজডেন ক্রিকেটার অফ দ্যা ইয়ার’ ও মনোনীত হয়েছিলেন তামিম। সম্প্রতি বিপিএলের যে ফাইনাল হয়েছিল সেখানে দারুণ এক ইনিংস খেলেছিলেন, ১১ টা ছক্কা হাঁকিয়েছিলেন। যদি আপনার দলে এরকম বিশ্বমানের ওপেনার থাকে তাহলে চাপ টা কম হয়ে যায় অনেক।’ -ক্রিকেট৯৭

  • সর্বশেষ
  • জনপ্রিয়