শিরোনাম
◈ পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে আহত ৮ ◈ বছরের বাকি ৪ মাসে সরকারি ছুটি ৫ দিন, কর্মদিবসে মিলবে মাত্র ৩ দিন ◈ রোজার পরে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ চোরাচালান ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৫৬ ◈ রংপুরের চার খুনের তদন্তে নতুন মোড়, সিদ্ধার্থ-মুগ্ধের শরীরে মেলেনি মাদকের অস্তিত্ব ◈ মক্কা চুক্তি: কৌশল ও প্রতিরক্ষা কমিটির বৈঠক আজ, আলোচনায় যা থাকবে ◈ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বেড়ে দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩: ইসি সচিব ◈ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান ◈ আইপিইউ মহাসচিবের সঙ্গে স্পিকারের বৈঠক, গণতন্ত্র ও ভোটাধিকার নিয়ে আলোচনা

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯, ০৯:১৮ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০১৯, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নুসরাত হত্যায় ৫ পুলিশের দায়িত্বহীনতার প্রমাণ মিলেছে, পুরস্কৃত হবেন দুই কনস্টেবল

মাকসুদা লিপি: মাদ্রাসা ছাত্রী নুসরাতের ওপর যৌন নির্যাতন ও পরে পুড়িয়ে হত্যা ঘটনায় ৫ পুলিশের বিরুদ্ধে দায়িত্বহীনতা ও অপেশাদার আচরণের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। একইসঙ্গে দুই পুলিশ সদস্যের সাহসী ভূমিকারও প্রমাণ পেয়েছেন তারা। পুলিশ হেডকোয়ার্টার তদন্ত দলের প্রধান এসএম রুহুল আমিন এ কথা বলেন। চ্যানেল আই

মাদ্রাসা অধ্যক্ষ সিরাজউদদৌলার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে মামলার পর তার জবানবন্দি নিয়েছিলো পুলিশ। নারী পুলিশের উপস্থিতি ছাড়াই নুসরাতের বক্তব্য গ্রহণের সময় সেটা রেকর্ডও করেন ওসি মোয়াজ্জেম হোসেন। দায় এড়াতে পরে তিনি নিজেই তা ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা আসলে ওসির বিরুদ্ধেই প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে এখন।

এসএম রুহুল আমিন বলেন, বোরকা পরে অজ্ঞাত ৪জন নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেয়ার পর আর্তনাদ শুনে মাদ্রাসার কেউ এগিয়ে না গেলেও প্রধান গেটে পরীক্ষার হলের নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কনস্টেবল দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করেন।

ভবিষ্যতে এ ধরণের ঘটনায় পুলিশের পেশাদার আচরণের প্রয়োজনে বিষয়টি সুপারিশ আকারে তুলে ধরবে বলে জানায় তদন্ত কমিটি।

  • সর্বশেষ