শিরোনাম
◈ এবার যৌথভাবে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সালমান মুক্তাদির ◈ বন উজাড় বাড়ছে, খাদ্য ও জলবায়ু নিরাপত্তা নিয়ে এফএওর বড় সতর্কবার্তা! ◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো ◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে ◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯, ০৬:৫১ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০১৯, ০৬:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজালাল বিমানবন্দরে টয়লেটে মিললো ৪ কেজি স্বর্ণ

মাসুদ আলম : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে ৪ কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এক কেজি ওজনের ৪টি বারের অনুমানিক মূল্য ২ কোটি টাকা। গতকাল দিবাগত রাত ১টায় বিমানবন্দরের ৮ নম্বর বোর্ডিং ব্রিজের টয়লেট থেকে বারগুলো উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টয়লেটে অভিযান চালিয়ে ৪ কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসব বার ময়লার ঝুড়ি থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি। আটকের ঘটনায় কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে । চোরাচালানের সঙ্গে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

  • সর্বশেষ