শিরোনাম
◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ ◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা ◈ বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চার থেকে পাঁচবার আবেগে ভেঙে পড়েন, চাইলেন ক্ষমা  (ভিডিও) ◈ বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর ◈ বৃহস্পতিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় ◈ হুমকি দেওয়ার অভিযোগে ভাইরাল অডিও কল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন হুম্মাম কাদের চৌধুরী(ভিডিও) ◈ রাজধানীতে অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি করতেন ইনফ্লুয়েন্সার সুমাইয়া!(ভিডিও) ◈ নিজের গ্যাস মাটির নিচে রেখে এলএনজি আমদানির মাফিয়াতন্ত্র: জ্বালানি খাতের অন্ধকার চিত্র(ভিডিও) ◈ তারেক রহমান ব্রিকসও এড়িয়ে যেতে পারেন

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯, ০৩:০০ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০১৯, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শান্তিপূর্ণ উৎসবে হামলা সব ধর্মের শিক্ষার বাইরে, বললেন আল আযহারের গ্রান্ড ইমাম

মারুফুল আলম : সুন্নি মুসলিমদের প্রখ্যাত ধর্মীয় প্রতিষ্ঠান মিশরের আল আজহার রোববার শ্রীলঙ্কায় হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করে সেখানকার গ্রান্ড ইমাম শেখ আহমেদ আল-তায়েব বলেন, আমি বুঝতে পারি না- কীভাবে একজন মানুষ অন্যদের শান্তিপূর্ণ উৎসব উদযাপনের সময় হামলা করতে পারে। ওই সন্ত্রাসীদের বিকৃত চরিত্র সব ধর্মের শিক্ষার বাইরে।

আল আজহারের টুইটার অ্যাকাউন্টে তার এ বক্তব্য প্রকাশিত হয়। ডয়চে ভেলে

ইমাম আল-তায়েব আরো বলেন, আমি প্রার্থনা করি ঈশ্বর যেন নিহতদের পরিবারের সদস্যদের এ শোক সইবার ক্ষমতা দেন এবং আহতদের সারিয়ে দেন।

বিশ্বনেতারাও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন।

শ্রীলঙ্কার ঘটনায় তীব্র নিন্দা ও শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী৷ বঙ্গভবনের এক শোকবার্তায় ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। শ্রীলঙ্কা সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান৷ প্রধানমন্ত্রী আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়