শিরোনাম
◈ সোলার বসিয়ে ঘরেই বিদ্যুৎ উৎপাদন, অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করতে পারবেন সরকারের কাছে ◈ বাংলাদেশি শ্রমিকদের জন্য ওয়ার্ক পারমিট-ভিসা বন্ধ করল লাওস ◈ কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত, ঢাকার পরবর্তী হাইকমিশনারের নিয়োগে ভারতের সম্মতি মেলেনি! ◈ যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, পেনসিলভেনিয়ায় চার জ‌নের মৃত্যু ◈ মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি ◈ এল‌চের বিরু‌দ্ধে রিয়াল মাদ্রিদের সৌভাগ‌্যপ্রসুত জয়  ◈ এক সপ্তা‌হে ৩‌টি প্রী‌তি ম‌্যাচ খেল‌তে মা‌ঠে নাম‌ছে আর্জেন্টিনা ◈ ইমরান খানের সমর্থনে অস্ট্রেলিয়ার ৭ প্রাক্তন ক্রিকেট অ‌ধিনায়ক, সরকারের কাছে মানবিক পদক্ষেপের আর্জি  ◈ জিন্নাহর ছবি ছেঁড়া ও গোলাম আযমের ছবি টাঙানোয় ক্ষুব্ধ ডাকসু, ‘মব’ উল্লেখ করে বিচার দাবি নেতাদের ◈ স্থানীয় নির্বাচনে মুখোমুখি জামায়াত-এনসিপি, ১১ দলীয় জোটে কি প্রভাব পড়বে?

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯, ০১:৪৮ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০১৯, ০১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের ধর্মীয় নগরী মাশহাদে ইমরান খান

রাশিদ রিয়াজ : ইরানের পবিত্র শহর মাশহাদে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তাকে বহনকারী বিমানটি রোববার বিকেলে মাশহাদের শহীদ হাশেমিনেজাদ বিমান বন্দরে অবতরণ করে।

সেখানে তাকে স্বাগত জানান খোরাসান রাজাভি প্রদেশের গভর্নর আলী রেজা রামযহোসেইনি। গভর্নরের সঙ্গে বৈঠকের পর তিনি আহলে বাইতের অষ্টম ইমাম রেজা (আ.)’র মাজার জিয়ারত করেন। আজ রাতেই তিনি মাশহাদ থেকে তেহরানে পৌঁছাবেন।

পাকিস্তানের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলও ইমরান খানের সফরসঙ্গী হিসেবে ইরানে পৌঁছেছে। দুই প্রতিবেশী দেশের সম্পর্ক জোরদারে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

ইমাম রেজা (আ.)’র মাজারের কারণে মাশহাদ পবিত্র শহর হিসেবে গোটা মুসলিম বিশ্বেই পরিচিত। প্রতি বছর ইমামের মাজার জিয়ারত করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ মাশহাদ শহরে আসেন। পারসটুডে

  • সর্বশেষ