শিরোনাম
◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা ◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু নবনির্বাচিত রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯, ০৯:২৩ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৯, ০৯:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাবিতে শিক্ষক সমিতির নির্বাচন চলছে

সানজানা শ্রুতি, রাবি  : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলছে শিক্ষক সমিতির নির্বাচনের ভোট গ্রহণ। বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে বহস্পতিবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলবে। নির্বাচনে এক হাজার ১শ ৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

জানা গেছে, নির্বাচনে ১৫টি পদের বিপরীতে আওয়ামীপন্থী মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ হলুদ প্যানেল এবং বিএনপি-জামায়াতপন্থী বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ সাদা প্যানেলের ৩০জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন রসায়ন বিভাগের অধ্যাপক এ বি এম হামিদুল হক।
নির্বাচনে হলুদ প্যানেল থেকে সভাপতি পদে বাংলা বিভাগের শিক্ষক খন্দকার ফরহাদ হোসেন এবং সাধারণ সম্পাদক পদে পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষক আশরাফুল ইসলাম খান প্রার্থী হয়েছেন। তাদের বিপরীতে সাদা প্যানেল থেকে সভাপতি পদে প্রাণিবিদ্যা বিভাগের সাইফুল ইসলাম ফারুকী এবং সাধারণ সম্পাদক পদে পরিসংখ্যান বিভাগের আমিনুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

হলুদ প্যানেল থেকে সহ-সভাপতি পদে শিক্ষক সাইয়েদুজ্জামানের বিপরীতে সাদা প্যানেলের জে এ এম সকিলউর রহমান (শাহীন), যুগ্ম-সম্পাদক পদে মোজাম্মেল হোসেন বকুলের বিপরীতে মুহা. আ. হামিদ এবং কোষাধ্যক্ষ পদে রেজিনা লাজের বিপরীতে সাইফুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়াও সদস্য পদে, হলুদ প্যানেল থেকে শিক্ষক আবুল কালাম আজাদ, শেখ শামসুল আরেফিন, এ এম শহীদুল আলম, সুশান্ত কুমার অধিকারী, রফিকুল ইসলাম (রয়েল), আজিজুর রহমান, এ কে এম মাহমুদুল হক (টুটুল), ওমর ফারুক (মাসুদ), কামারুজ্জামান ও সোমলাল দাস এবং সাদা প্যানেল থেকে রেজাউল করিম, আলতাফ হোসেন, আতাউল্যাহ, শাহাদাৎ হোসেন, ইয়ামিন হোসেন, সারওয়ার পারভেজ, মোস্তাফিজুর রহমান, শহিদুল ইসলাম, তোহিদুল ইসলাম এবং এ এন এম জাহাঙ্গীর কবীর প্রার্থী হয়েছেন।

নির্বাচন কমিশনার এ বি এম হামিদুল হক বলেন, সুষ্ঠুভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আশা করি একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবো।

 

 

  • সর্বশেষ