শিরোনাম
◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা ◈ সৌদি আরবে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন; মরদেহ আনা হবে রাষ্ট্রীয় খরচে ◈ জেদ্দা বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক, ঢাকাগামী বিমানের যাত্রীদের বোর্ডিং শুরু ◈ সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দারের মরদেহ ভারত থেকে হস্তান্তর ◈ ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ: শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটক নয়, স্বাভাবিক রাখতে হবে মেট্রো-রেল ও ইন্টারনেট পরিষেবা ◈ জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি, ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা ◈ অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি, ইতিহাস গড়লেন বাংলা‌দে‌শের সোবহানা ◈ হুথিদের হামলায় বিপর্যস্ত রিয়াদ বিমানবন্দর, ঢাকা থেকে রিয়াদগামী ৫ ফ্লাইট বাতিল

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯, ০১:৪৩ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৯, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নুসরাত হত্যায় পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত কমিটি

মাসুদ আলম: ফেনীর সোনাগাজীতে মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় পুলিশের ভূমিকা খতিয়ে দেখছেন পুলিশ সদর দফতর। এ ঘটনায় গত ১৩ এপ্রিল পুলিশ সদর দফতরের ডিআইজি (মিডিয়া) রুহুল আমিনকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ বিষয়ে ডিআইজি রুহুল আমিন বলেন, তাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার চিঠি পান তিনি। পরে গতকাল কমিটির সবাইকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। আশপাশের লোকজন ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন তিনি। পুলিশের ভ’মিকার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সদর দফতরের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, নুসরাতকে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার পর পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ওঠে। বিশেষ করে সোনাগাজী থানার ওসির বিরুদ্ধে নুসরাতকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করার সময় ভিডিও ধারন এবং সেই ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়াসহ নানা অভিযোগ রয়েছে। দায়িত্ব পালনে জেলা পুলিশসহ কারও কোনো গাফিলতি আছে কিনা তা জানতে পুলিশ সদর দফতর একটি তদন্ত কমিটি করে।

  • সর্বশেষ