শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০১৯, ০২:৩৭ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৯, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরব আমিরাতকে হারিয়ে সিরিজে এগিয়ে গেলো জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক: স্বাগতিক জিম্বাবুয়ের হারারেতে চার ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে আরব আমিরাতকে চার রানে হারিয়েছে তারা। একইসাথে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে স্বাগতিকরা।

বৃষ্টি বিঘিœত এই ম্যাচে টসে হেরে ৩৫ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছে আরব আমিরাত। ৮ উইকেটে ১৬৯ রান করতে পেরেছে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৭২ রান করেছেন শায়মান আনোয়ার। ঘুলাম সাব্বার করেছেন ৫৬ রান। এছাড়া অধিনায়ক মোহাম্মদ নাবিদ করেছেন ১০ রান। তাছাড়া দুই অঙ্কে পৌঁছাতে পারেননি দলের কোন ব্যাটসম্যান। জিম্বাবুয়ের হয়ে কাইল জার্ভিস চারটি উইকেট নিয়েছেন। তিনটি উইকেট নেন ডোনাল্ড তিরিপানো।

ব্যাটিংয়ের সময় আবারও বৃষ্টির মুখে পড়ে জিম্বাবুয়ে। বৃষ্টি আইনে দলটির সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ৩২ ওভারে ১৮২ রানের। ঠিক ৩২ ওভারে দলটি সংগ্রহ করে চার উইকেটে ১৮৫ রান। দলের হয়ে ১০১ বলে অপরাজিত ৭৮ রানের দুরন্ত এক ইনিংস খেলেন ওপেনার রেগিস চাকাভা। এছাড়া অধিনায়ক পিটার মুরের ব্যাট থেকে আসে অপরাজিত ৩৩ বলে ৪৫ রান। আরব আমিরাতের বোলার রোহান মোস্তফা দুটি ও জাহুর খান এবং ইমরান হায়দার একটি করে উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়