শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০১৯, ০৪:২৬ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৯, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিত্রনায়ক রুবেল ছেলে নিলয়ের বিয়েতে নাচলেন (ভিডিও)

আবু সুফিয়ান রতন : ঢাকাই সিনেমার এক সময়ের সুপার হিট নায়ক রুবেল শুক্রবার দুপুরে নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে প্রাণ খুলে নেচে চলেছেন তিনি। একা নয় তার সঙ্গে নাচছে আরও অনেক জন। ভিডিওটির ক্যাপশনে রুবেল লিখেছেন ‘নিলয়ের বিয়েতে মাস্তি’।

রুবেল ১৯৮৫ সালের ১০ মার্চ সুলতানা পারভেজ নীলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ছেলে নীলয় পারভেজ নীলয়। ছেলের বিয়েতে উদ্দাম নাচে মেতেছেন রুবেল। এর আগে ছেলের গায়ে হলুদের ছবিও পোস্ট করেছিলেন তিনি।

ঢাকার ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে সম্প্রতি। সেখানে উপস্থিত ছিলেন রুবেলের বড় ভাই চিত্রনায়ক সোহেল রানা, জনপ্রিয় কণ্ঠ শিল্পী এস আই টুটুলসহ আত্মীয় স্বজনরা।

নায়ক রুবেল অতিথিদের মনোরঞ্জন করতে কার্পণ্য করেননি একটুও, সবাইকে হাসি মুখে অভ্যর্থনা হতে শুরু করে খাবার তদারকি আবার স্টেজের অনুষ্ঠান পরিচালনাসহ নিজে পারফর্ম করা সব কিছুই ছিল তার আগত অতিথিদের আনন্দ দেওয়ার উদ্দেশ্যে।

https://www.facebook.com/masumparvej.rubel.526/videos/511820266017809/

  • সর্বশেষ
  • জনপ্রিয়