শিরোনাম
◈ অপ্রতিম হত্যা: আইফোনের পাশাপাশি ৫ হাজার টাকা ধার নিয়ে বিরোধের তথ্য, হত্যার কারণ নিয়ে মিলছে নতুন সূত্র ◈ জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ ◈ নবম পে-স্কেল: দুই ধাপে বেতন বাড়বে, সরকারের বাড়তি ব্যয় ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা ◈ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাসভাড়ায় ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত ◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী ◈ নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন (ভিডিও) ◈ কুমিল্লায় মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছfড় মেরে হত্যা, ভাবি গুরুতর আহত ◈ ২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ ◈ আফগানিস্তানে আবার পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৯, ০৬:২১ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০১৯, ০৬:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নুসরাত তুমি নও, সমাজের বিবেক এখন লাইফ সাপোর্টে

এ্যাডভোকেট তারানা হালিম: নুসরাত, তোমার অগ্নিদগ্ধ শরীর, অসীম সাহসিকতার সাথে অন্যায়ের প্রতিবাদ করা, ব্যান্ডেজে বাধা শরীরের মাঝে বেরিয়ে থাকা ফুটফুটে সুন্দর মুখ আর পা-জোড়া, তোমার “ডায়িং ডিক্লারেশন”– এর দৃপ্ত উচ্চারণ –“এই অন্যায়ের প্রতিবাদ করবো”- আবারো এই সত্যকে প্রতিষ্ঠিত করলো যে সমাজের বিবেক এখন লাইফ সাপোর্টে, তুমি নও। তুমি বরং লাইফ থেকে এই অচল সমাজের অমানবিকতাকে প্রতিবাদ করতে বলে, শান্তির জগতে চলে গেছ।

নারী-শিশু ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনা এখন সড়ক-দুর্ঘটনার মতোই কেবল সংখ্যা হয়ে যাচ্ছে। এটি হতে দেয়া যাবে না। মাদ্রাসা-অধ্যক্ষের বিরু্দ্ধে শ্লীলতাহানির প্রচেষ্টার অভিযোগ করার জন্য তোমার ভাষ্যমতে, মিথ্যা কথা বলে কয়েকজন সহপাঠী তোমাকে ছাদে নিয়ে মামলা প্রত্যাহারের চাপ দিলে-তুমি তাতে রাজী না হয়ে “এই অন্যায়ের প্রতিবাদ করবো” বললে তোমার গায়ে আগুন ধরিয়ে দেয়া হয়। তুমি তাদের ‘নারী কন্ঠে’র কথা বলেছ।


‘কাক’-এর মাঝে ‘নারী-কাক ’ বা ‘পুরুষ-কাক’-এমন লিঙ্গ বিভাজন করি না আমরা। কিন্তু মানুষ বিভাজিত হয়ে যায় নারী ও পুরুষে। একটি কাক বিদ্যুৎপৃষ্ট হলে মারা গেলে অনেক কাক কোথা থেকে যে এসে জড়ো হয় ! তাড়স্বরে আওয়াজ করে। ওরা কি চিৎকার করে, না কাঁদে জানি না। কিন্ত কিছু একটা করে। আর আমরা? যখন তোমার ডায়িং ডিক্লারেশনে তুমি কয়েকজন নারী তোমার গায়ে আগুন দিয়েছে বলো-তখন মনে হয় মানুষ কি কাকের মতো হতে পারে না? মানুষ নাই হোক। কারণ আমরা মানুষতো নই-ই, কাকও নই। তুমি যখন তোমার মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তুললে, তখন অন্য ছাত্র-ছাত্রীরা তোমার পক্ষে লড়ে গেলে তুমি শক্তি পেতে।

যখন ফায়ার সার্ভিসের লড়াকু সোহেল জীবন বাঁচাতে জীবন দেয়, জসিম নামের মানুষের ভীড়ে হারিয়ে যাওয়া ছেলেটি যে চারতলার গ্রিল বেয়ে উঠে এক নারীর জীবন বাঁচায় আগুন থেকে তখনই একদল মানুষ আরেক নারীর গায়ে আগুন দেয়। এত ছোট একটি জীবন কেবল মানুষের ভালো করার জন্যই বড় সংক্ষিপ্ত-সেই জীবনে এত হিংসা, এত লোভ, এত প্রতিহিংসা, এত অমানবিকতা, এত পাষন্ডতা !

নুসরাত, তুমি বলেছ- প্রতিবাদ করে যাবে, তোমার কাজ তুমি করেছ। তোমার কাছ থেকে শিখে, এবার নারী-পুরুষ নির্বিশেষে আমাদের প্রতিবাদ করার পালা। শেষ থেকে শুরু হোক, নতুন করে পুরনো প্রতিবাদ। এই প্রতিবাদে তোমার সহযাত্রী হবে-বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

  • সর্বশেষ