শিরোনাম
◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের ◈ ৭ ধাপে ইউপি নির্বাচন, ৮০ উপজেলায় ভোট শুরু ১২ নভেম্বর

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৯, ০৩:১০ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০১৯, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার সোনাগাজীতে শিক্ষার্থীকে হাত-পা বেঁধে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা

নিউজ ডেস্ক: ফেনীর সোনাগাজীতে এক যুবককে হাত-পা বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছে দুর্বত্তরা। বুধবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার চর গণেশ এলাকায় এ ঘটনা হয়। সূত্র: সময় টিভি

স্বজনরা জানান, আবু সালেহ মিম ঢাকার পলিটেকনিক্যালে ইলেক্ট্রিক্যাল বিভাগে শেষ বর্ষের শিক্ষার্থী। গত রোববার তিনি বাড়ি যান।

গতকাল সন্ধ্যায় চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে এসে আবু সালেহ মিমকে হাত-পা বাঁধা অবস্থায় উঠানে পড়ে থাকতে দেখে। এ সময় তার শরীরের পোশাক কেরোসিন তেলে ভেজা দেখতে পান স্বজনরা।

এক পর্যায়ে বাড়ির লোকজন তাকে সংজ্ঞাহীন অবস্থায় ফেনী জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহতের বোন বলেন, কেরোসিন ঢেলে আগুন দিতে চেষ্টা করেছিল, কিন্তু লোকজন এসে পড়ায় তারা আর আগুন দিতে পারেনি।

চিকিৎসক ডা. মোহাম্মদ ওবায়েদুল্লাহ্ বলেন, ছেলেটির অবস্থা খারাপ। এজন্য তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের কথা জানিয়েছি।

  • সর্বশেষ