শিরোনাম
◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ গঙ্গা চুক্তিসহ নদী ইস্যুতে বাংলাদেশ-ভারত আলোচনা চলছে: রণধীর জয়সওয়াল ◈ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ ◈ রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৯, ০৩:০৫ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০১৯, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উইজডেনে বর্ষসেরা তালিকায় রানার্সআপ বাংলাদেশের যে ছবি

স্পোর্টস ডেস্ক: সদ্য প্রকাশিত হয়েছে উইজডেন বর্ষসেরা পুরষ্কার। সে তালিকায় প্রথম হয়েছে ভারতের বিরাট কোহলি। এই বর্ষসেরা ছবির তালিকায় দ্বিতীয় হয়েছে বাংলাদেশের একটি ছবি। একটি ডকইয়ার্ডের পাশে তোলা ঐ ছবিতে কয়েকটি কিশোর ক্রিকেট খেলছিল। ছবিটি তুলেছিলেন সৈয়দ মাহাবুবুল কাদের।

আইসিসির অফিসিয়াল ফেসবুক পেইজে ছবিটি শেয়ার করে এর সাথে জুড়ে দেওয়া হয়েছে একটি বিবরণী ক্যাপশনও। ঐ ছবিতে শামস আরএনবি নামে এক সমর্থক মন্তব্য করেন, ‘আমরা ক্রিকেট ভালোবাসি। ক্রিকেট আমাদের আবেগ। ধন্যবাদ আইসিসি।’

মোহাম্মদ আসিব নামের এক ক্রিকেট ভক্ত লিখেন, ‘আমরা ক্রিকেট ভালোবাসি এবং ক্রিকেট খেলুড়ে জাতিদের সম্মান করি। একসাথে থাকলে আমরা ক্রিকেটকে অনেক সুন্দর খেলায় রুপায়ন করতে পারি।’

মামুর রশিদ নামের পাকিস্তানি এক ভক্ত মন্তব্য করেন, ‘সেরা ছবি। পাকিস্তান থেকে ভালোবাসা।’

রিক নামের এক ভারতীয় ভক্ত লিখেন, ‘বাংলাদেশ তোমাকে অনেক ভালোবাসি। ভারত থেকে ভালোবাসা নিও।’

এই প্রতিবেদনের লেখার সময় এক ঘণ্টায় ঐ ছবিতে অর্ধ-সহস্র মন্তব্য ও এক হাজার শেয়ার পড়েছে। ১২ হাজার মানুষ মন্তব্য ছাড়া তাদের অনুভুতি জানিয়েছেন ছবিটিতে।

https://www.facebook.com/icc/photos/a.163728620312909/2504363382916076/?type=3&theater

  • সর্বশেষ
  • জনপ্রিয়