শিরোনাম
◈ ‌নেইমার‌কে স‌ঙ্গে নি‌য়েই বিশ্বকাপ খেলতে যুক্তরা‌স্ট্রে উড়াল দি‌লো ব্রা‌জিল দল ◈ চীন সফরে গেলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল ◈ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ: বাংলাদেশের আবেদনে সাড়া দিল ইউএনসিডিপি ◈ গণসমর্থন হারিয়ে যেভাবে চলছে আওয়ামী লীগ ◈ আইসি‌সি র‌্যাং‌কিং‌য়ে বাংলা‌দে‌শের নারী ব‌্যাটার ও বোলার‌দের উন্ন‌তি  ◈ নারী চ্যাম্পিয়ন্স ট্রফির সূচিতে প‌রিবর্তন আন‌লো আ‌ইসি‌সি ◈ মন্ত্রিসভায় পরিবর্তনের ইঙ্গিত, চাপ কমাতে পুনর্গঠন পরিকল্পনা ◈ শাকিব খান সিনেমার প্রতি উদাসীন: মির্জা আব্দুল খালেক ◈ ‘ডলার ধর্ষণ করেছে, তাকে ধরেন, আমি জবাই করছি’— আদালতে নেওয়ার পথে সোহেলের দাবি ◈ বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেও খোঁজ নেয়নি কেউ, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৯, ০২:৪৪ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০১৯, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাই স্কোরিং ম্যাচে শেষ বলে মুম্বাইয়ের জয়

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২৪তম ম্যাচে বুধবার একমাত্র ম্যাচে মুখোমুখি হয় কিংস ইলেভেন পাঞ্জাব ও মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ইনজুরিতে থাকায় দলের দায়িত্ব পালন করে কাইরন পোলার্ড। ভারপ্রাপ্ত অধিনায়কের ঝড়ো ইনিংসে পাঞ্জাবকে ৩ উইকেটে হারিয়েছে মুম্বাই। হাই স্কোরিং ম্যাচে মুম্বাই জয় নিশ্চিত করে ইনিংসের শেষ বলে।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৭ রান জড়ো করে কিংস ইলেভেন পাঞ্জাব। উদ্বোধনী জুটিতে ১১৬ রানের দারুণ এক পার্টনারশিপ গড়েন লোকেশ রাহুল ও ক্রিস গেইল। ৬৩ রান করে গেইল সাজঘরে ফিরলে ভাঙে সেই জুটি। তার ৩৬ বলের ইনিংসে ছিল ৩টি চার ও ৭টি ছক্কা। গেইল ব্যর্থ হলেও শতক তুলে নিতে ভুল করেননি রাহুল। ৬৪ বলের মোকাবেলায় ৬টি করে চার ও ছক্কার সাহায্যে ঠিক ১০০ রান করেই অপরাজিত থাকেন তিনি। মুম্বাইয়ের পক্ষে হার্দিক পান্ডিয়া দুটি এবং জেসন বেহরেনডর্ফ ও জাসপ্রিত বুমরাহ একটি করে উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে স্বাগতিক মুম্বাই ৬২ রানেই হারিয়ে ফেলে ৩ উইকেট। পোলার্ড দলকে জেতানোর দায়িত্বটা নিজ কাঁধেই তুলে নেন। অন্য ব্যাটসম্যানদের ছোট ছোট ইনিংসকে কাজে লাগিয়ে এক প্রান্ত আগলে রাখা পোলার্ডই দলের জয়ের ভিত গড়ে দেন। মাত্র ৩১ বলের মোকাবেলায় ৩টি চার ও ১০টি ছক্কার ঝড়ো ইনিংসে ৮৩ রান করে পোলার্ড আউট হওয়ার পর মুম্বাইয়ের জন্য ম্যাচ কঠিন হয়ে উঠলেও শেষ বলে নিশ্চিত হয় ৩ উইকেটের জয়। পাঞ্জাবের পক্ষে মোহাম্মদ শামি শিকার করেন তিনটি উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়