শিরোনাম
◈ বিশ্ব কি বড় ধরনের শেয়ারবাজার ধস ও অর্থনৈতিক মন্দার পথে? ◈ কাউকে টার্গেট করে নয়, তথ্যের ভিত্তিতেই ৪ বারে অভিযান: কাস্টমস গোয়েন্দা ◈ ৭ গোলের ঝড়ে ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইতিহাস গড়ল ইংল্যান্ড ◈ ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর ছবিকে এআই বলে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে: প্রেস উইং ◈ বেসরকারি ব্যাংকের ৭ কোটি টাকা নিয়ে ক্যাশ ইনচার্জ লাপাত্তা, আটক ২ কর্মকর্তা ◈ বঙ্গোপসাগরে ৩ লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, আসছে ঘূর্ণিঝড় ◈ দেড় মিনিটে ‘পুলিশ পরিচয়ে’ ছিনতাই সৌদি প্রবাসীর ছয় বছরের উপার্জন ◈ কর্মীদের 'অপরাধ' নিয়ন্ত্রণ কি বিএনপির জন্য কঠিন হয়ে উঠছে? ◈ আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার ◈ ‘বৈধ ভিসা মানেই ভারতে প্রবেশের নিশ্চয়তা নয়’

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৯, ০১:০৯ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০১৯, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিয়েতনামে শুভেচ্ছা সফরে বাংলাদেশের যুদ্ধজাহাজ বিএনএস প্রত্যয়

মো. আল-আমিন : ২৩ জন অফিসার ও ১১৬ জন নাবিক নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর গাইডেড মিসাইল করভেট বিএনএস প্রত্যয় চার দিনের শুভেচ্ছা সফরে ভিয়েতনামের হে চি মিন সিটিতে পৌঁছেছে। যুদ্ধজাহাজটির নেতৃত্বে রয়েছেন কর্নেল মির্যা মোহাম্মদ মেহেদি হাসান। সাউথ এশিয়ান মনিটর

ভিয়েতনাম পিপলস আর্মির সংবাদপত্রের এক প্রতিবেদনে উল্লেখ্য করা হয়, দু’দেশের সেনাবাহিনী ও নৌবাহিনীর মধ্যে সহযোগিতা, পারস্পরিক বোঝাপড়া ও আস্থা জোরদারের লক্ষ্যে এই সফর।

সফরকারীরাদের নগর নেতৃবৃন্দ ও নৌবাহিনীর অঞ্চল-২ কমান্ডের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের কথা। এই কমান্ড ভিয়েতনামের দক্ষিণ উপকূলের পানিসীমা তদারকি করে।

উল্লেখ্য, বিএনএস প্রত্যয় হলো চীনের তৈরি একটি স্টিলথ সারফেস ওয়ারফেয়ার গাইডেড মিসাইল করভেট। এটি ৯০ মিটার দীর্ঘ, এর বীম ১১ মিটার এবং ড্রাফট ৪.৪ মিটার।

বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও উপকূলে হামলা চালানোর উপযুক্ত এই যুদ্ধজাহাজটি ২০১৬ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়।

  • সর্বশেষ