শিরোনাম
◈ চট্টগ্রাম বে টার্মিনাল নির্মাণে পিএসএ সিঙ্গাপুরের সঙ্গে চুক্তি ৩০ এপ্রিলের মধ্যে, বাড়বে বন্দরের সক্ষমতা ◈ ঠিকাদার খুশি হয়ে লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়: মীর শাহে আলম (ভিডিও) ◈ সাজেকে সড়ক অবরোধ প্রত্যাহার, পদত্যাগ করে কার্বারী সমিতির কমিটি বিলুপ্ত করলেন নতুন জয় চাকমা ◈ তুরস্কের বাজারে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১০৭ শতাংশ, নতুন সম্ভাবনা অপ্রচলিত বাজারে ◈ শ্রীমঙ্গলে হাসিবুলের ওপর হামলা, ছাত্রলীগ নেতা হাবিবুরকে শনাক্ত করেছে পুলিশ ◈ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ◈ যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ খেল‌বে পাকিস্তানের বিরু‌দ্ধে ◈ অবৈধ জালের দৌরাত্ম্যে উপকূলে মাছের উৎপাদন কমেছে ৪০ শতাংশ, কারেন্ট জাল ও বটম ট্রলিং বন্ধে কঠোর হচ্ছে সরকার: মৎস্যমন্ত্রী ◈ শেখ হাসিনার প্রত্যর্পণ ‌বিষয়‌টি আইনগত বিধান অনুযায়ী  সুরাহা করা হ‌বে: ভারত ◈ বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০১৯, ০৮:৩৮ সকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০১৯, ০৮:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উইজডেন লিডিং ক্রিকেটার পুরষ্কার পেলেন কোহলি

স্পোর্টস ডেস্ক: টানা তৃতীয় বারের মতো উইজডেন লিডিং পুরষ্কার পাচ্ছেন ভারতরে জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। ২০০৩ সাল থেকে ‘ক্রিকেটের বাইবেল’ খ্যাত উইজডেন ম্যাগাজিন এক বর্ষপঞ্জিতে ক্রিকেটের সেরা পারফরমারকে দিয়ে আসছে ‘লিডিং ক্রিকেটার’ এর পুরস্কার। পারফরম্যান্সের দিক থেকে যে ভারতীয় অধিনায়ক সবাইকে ছাড়িয়ে, সেটা পরিসংখ্যানই বলছে। তাই তাকেই এই পুরষ্কৃত করা হচ্ছে।

স্বপ্নের মতো গত কয়েকটি বছর কাটিয়েছেন কোহলি। উইজডেনের লিডিং ক্রিকেটার নির্বাচন করতে তাই খুব বেশি ভাবতে হয়নি। ক্রিকেটের তিন সংস্করণেই অবিশ্বাস্য ব্যাটিং করা কোহলিই হয়েছেন ২০১৮ সালের শীর্ষ ক্রিকেটার। উইজডেনের তালিকায় শীর্ষ পাঁচে কোহলির সঙ্গে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের জস বাটলার, স্যাম কুরান, সারের চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতা অধিনায়ক ররি বার্নস এবং ইংল্যান্ড নারী দলের টামি বিউমন্ট। লিডিং ক্রিকেটারের তালিকায় স্থান পেয়েছেন ভারতের নারী দলের তারকা সৃত্মি মন্ধানা। যিনি গত বছর ১৩টি ফিফটি সহ ১২৯১ রান করেছেন। টি-টোয়েন্টির লিডিং ক্রিকেটার হয়েছেন আফগানিস্তানের রশিদ খান। টানা দ্বিতীয়বার এই খেতাব পেলেন আফগান লেগস্পিনার।

তৃতীয় কোনো ভারতীয় হিসেবে উইজডেনের লিডিং ক্রিকেটার হয়েছেন কোহলি। ২০০৮ ও ২০০৯ সালে এ অর্জন ছিল বিরেন্দর শেবাগের। আর পরের বছরটা ছিল শচীন টেন্ডুলকারের। কোহলি লিডিং ক্রিকেটার হলেন টানা তৃতীয়বার।

  • সর্বশেষ