শিরোনাম
◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০১৯, ১২:১৪ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০১৯, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতালিগামী বোয়িং সেভেনথ্রিসেভেন ফ্লাইটে মাত্র একজন যাত্রী

রাশিদ রিয়াজ : ইথোপিয়া ও মালয়েশিয়া এয়ারলাইন্সের দুটি বোয়িং সেভেনথ্রিসেভেন বিমান দুর্ঘটনার পর বোয়িং বিমানে ভ্রমণ নিয়ে যাত্রীদের মধ্যে মারাত্মক আতঙ্ক বিরাজ করছে। অনেক এয়ারলাইন্স তাদের বহরে এই বোয়িং ম্যাক্স ধরনের বিমানটি আপাতত ব্যবহার করছে না। তবে চমকপ্রদ এক ঘটনা ঘটেছে লিথুনিয়া থেকে ইতালিগামী বোয়িং সেভেনথ্রিভেন বিমান যাওয়ার পথে। ওই বিমানে স্কিরম্যানতাস স্ট্রিমাতিস নামে একজনই যাত্রী ছিলেন। গত ১৬ মার্চ এ ঘটনা ঘটে। সিএনএন

বিমানটির আসন সংখ্যা ছিল ১৮৯ জন। দুইজন বৈমানিক ও ৫ জন ক্রু থাকেন এই বিমানে। কিন্তু তারা শুধু স্কিরম্যানতাসের জন্যেই অপেক্ষা করছিলেন। লিথুনিয়ার ভিলনিয়াস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে স্কিরম্যানতাসেরও যেন কেমন কেমন লাগছিল। তার কোনো বিলম্ব হয়নি। তারপরও কোনো ভিড়বাট্টা নেই। এবং তাকে জানানো হল তিনিই ওই ফ্লাইটের একমাত্র যাত্রী।

ট্যুর অপারেটর নোভাচুরাস সিএনএন ট্রাভেলকে জানান, তারা লিথুনিয়া ও ইতালির মধ্যে ওই বিমানটি পরিচালনার ব্যবস্থাপনায় ছিলেন। স্কিরম্যানতাসের কাছে একাকি এবং একমাত্র যাত্রী হিসেবে এধরনের ভ্রমণ ছিল অনন্য ও অবাস্তব। এধরনের অভিজ্ঞতা ছিল ক্রুদের মধ্যেও নতুন। তবে দুই ঘন্টার এ ফ্লাইট শেষে বাড়ি ফিরে বিষয়টি মনে পড়লেই স্কিরম্যানতাস বেশ হেসেছেন। তিনি তার একাকি ভ্রমণের সেলফিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এবং অনেকে বলেন তাদেরও এধরনের অভিজ্ঞতা রয়েছে।

এমনি একজন ক্যারন গ্রেইভ জেট টু এয়ারলাইন্সের ফ্লাইটে একাকি ভ্রমণ করেন ২০১৭ সালেভ তিনি গ্লাসগো থেকে একা যাত্রী হিসেবে ক্রেট যান। স্কটিশ লেখক ক্যারন টুইটে মন্তব্য করেন, আমার মনে হয়েছিল একজন ভিভিআইপি হিসেবে বিমান ভ্রমণ করছি। এছাড়া গত বছর বেথ ভারস্টিগ নামে এক যাত্রী নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে একাকি ভ্রমণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়