শিরোনাম
◈ কম ট্যারিফে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ, একনেকে অনুমোদনের অপেক্ষায় ◈ জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ রেমিট্যান্সের প্রবাহে ডলারের বাজারে স্বস্তি, দুই বছরে রিজার্ভ বেড়েছে ১১.৫৮ বিলিয়ন ডলার ◈ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে সরকার ◈ মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী ◈ সাময়িক জরুরি ব্যয়ে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ সার সরবরাহ ও অনিয়ম তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু ◈ এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব: চীনা গণিতবিদ দেং ইউ ◈ রাশিয়া-চীন ঘনিষ্ঠতায় বদলে যাচ্ছে শক্তির সমীকরণ, কী করবে যুক্তরাষ্ট্র?

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০১৯, ০৭:৪৪ সকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০১৯, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরে পতিত জমিতে তুলা চাষে ভাগ্য বদল

মো. আল-আমিন : নাটোরের লালপুর উপজেলার বড়াল নদীর তীরে ব্যাপক হারে তুলা চাষ বাড়ছে। এই এলাকায় আগে গম, মসুর ও শাক-সবজি চাষ ছিলো মানুষের একমাত্র ভরসা। এখন অনেক পতিত জমিতে চাষ করা হচ্ছে তুলা। যা এই এলাকার কৃষিতে একটি নতুন সম্ভাবনা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। -ডিবিসি

গত বছর তুলা উন্নয়ন বোর্ডের দয়রামপুর ইউনিটের সহযোগিতায় কৃষক তুলা চাষ শুরু করেন। এক বিঘা জমিতে তুলা চাষ করতে ৭ থেকে ৮ হাজার টাকা খরচ হয়। আর এতেই উৎপন্ন হয় ১২ থেকে ১৬ মণ তুলা। যা বিক্রি করে খরচ বাদ দিয়ে ২০ থেকে ২৫ হাজার টাকা লাভ হয়। উৎপাদিত তুলা কৃষকদের কাছ থেকে নির্ধারিত মূল্যে সরাসরি কিনে নেয় বীজ-তুলা সংগ্রহ মালিক সমিতি। তাই তুলা বিক্রি নিয়ে কৃষকদের দুশ্চিন্তাও করতে হয় না।

কৃষকরা জানান, অন্যান্য ফসলের চাইতে তুলা চাষে লাভ বেশি, বিক্রি করতে সমস্যা হয় না। তবে দামটা একটু বেশি পেলে ভালো লাভ হতো । দয়রামপুরের তুলা উন্নয়ন ও জিনিং কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আমরা জমিগুলো মনিটরিং করি এবং কৃষকদের নানান সমস্যায় তাদের পরার্মশ দিয়ে থাকি।

এছাড়াও যারা আর্থিকভাবে অস্বচ্ছল তাদের বিভাগীয় ঋণ এবং ব্যাংক ঋণ প্রদান করে থাকি।
এবার নাটোরের বিভিন্ন উপজেলায় ৩ শত হেক্টর জমিতে প্রায় ৪ হাজার মণ তুলা উৎপাদনের লক্ষমাত্রা ঠিক করা হয়েছে।

  • সর্বশেষ