শিরোনাম
◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের ◈ ৭ ধাপে ইউপি নির্বাচন, ৮০ উপজেলায় ভোট শুরু ১২ নভেম্বর

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০১৯, ০৯:০৮ সকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০১৯, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে চা চাষে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে র‌্যালি ও কর্মশালা

নুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলায় ক্ষুদ্রায়তন চা আবাদ সম্প্রসারণের লক্ষ্যে চা প্রকল্পের উদ্যোগে কৃষক পর্যায়ে র‌্যালি ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে এ উপলক্ষ্যে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত কর্মশালায় মিলিত হয়। ইরাডিকেশন অব রুরাল পভার্টি বাই এক্সটেনশন অব স্মল হোল্ডিং টি কালটিভেশন নামের একটি প্রকল্প উক্ত কর্মশালার আয়োজনে অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিলো হাতীবান্ধা উপজেলা প্রশাসন।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিনের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শফিউল আরিফ, বিশেষ অতিথি হিবেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা উপ-পরিচালক বিধু ভূষণ রায়। বক্তব্য রাখেন, বাংলাদেশ চা বোর্ডর লালমনিরহাট জেলা প্রকল্প পরিচালক আরিফ খান, উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ, চা চাষী ও জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ বিশ্বনাথ রায়, সোমা চা বাগানের নির্বাহী পরিচালক ফেরদৌস আহম্মেদ প্রমুখ।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় হাতীবান্ধা উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, মসজিদের ইমাম ও স্থানীয় চা চাষীগন অংশ নেয়। প্রশিক্ষণ শেষে জেলার আদিতমারী ও কালিগঞ্চ উপজেলার ৯ জন সফল চা আবাদকারীকে প্রনোদনা হিসেবে ৪ হর্স পাওয়ার সেচযন্ত্র, হাতীবান্ধা উপজেলার ৫ জন সফল চা আবাদকারীকে প্রনোদনা হিসেবে স্প্রেয়িং মেশিন ও প্রুনিং নাইফ বিতরণ করেন।

  • সর্বশেষ