শিরোনাম
◈ ডিসেম্বরে শেখ হাসিনা না ফিরলে কী হবে, জানালেন রুমিন ফারহানা (ভিডিও) ◈ ২০৩৫ সালেই খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, বাড়বে মুসলিম জনসংখ্যা: পিউ রিসার্চের পূর্বাভাস ◈ ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ ◈ যে শর্ত মানলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত, জানালেন মিয়া গোলাম পরওয়ার ◈ আমাজনের গভীর অরণ্যে বিচ্ছিন্ন আদিবাসী ‘আওয়া’ জনগোষ্ঠীর বিরল ছবি প্রকাশ, অস্তিত্ব বিলুপ্তির শঙ্কা ◈ শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী ◈ ঢাকায় আশ্রয় নেওয়া নেতাকর্মীদের ধরতে ডিএমপির চিরুনি অভিযানের ঘোষণা ◈ নড়াইলের কালিয়ায় বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, কৃষক দল ও জাসাসের দুই নেতা নিহত ◈ জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ ◈ দিনাজপুর সীমান্তে আকাশ থেকে নজর রাখছে বিজিবি, বাড়ানো হয়েছে নিরাপত্তা

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০১৯, ০২:৫৮ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০১৯, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে রাজনৈতিক পোস্ট দেওয়ায় ইউজারের বাড়িতে হানা ফেসবুক প্রতিনিধির

রাশিদ রিয়াজ : ইউজারের গোপনীয়তায় আঘাত হানার অভিযোগ উঠল ফেসবুকের বিরুদ্ধে। রাজনৈতিক পোস্ট করলে ইউজারের বাড়িতে গিয়ে যাচাই করছেন ফেসবুকের প্রতিনিধিরা। সম্প্রতি দিল্লির এক ইউজারের সঙ্গে ঘটেছে এমন ঘটনা।

রাজনীতি নিয়ে কোনও কনটেন্ট ফেসবুকে লেখা হলে, ইউজারের বাড়ি গিয়ে তা খতিয়ে দেখছেন মার্ক জুকারবার্গের সংস্থার কর্মকর্তারা। লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের নির্দেশেই এমনটা করা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। একে ফেসবুকে বেনজির পদক্ষেপ বলে মনে করছেন অনেকে। ঠাট্টা নয়। বাস্তবেই ঘটেছে এমন ঘটনা।

দিল্লির এক ইউজারের বাড়িতে ফেসবুকের কর্মকর্তারা এমনভাবে জিজ্ঞাসাবাদ শুরু করেন তা দেখে ইউজারের মনে হয়েছে, ‘দেখে মনে হচ্ছিল পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য বাড়িতে পুলিশ এসেছে। ফেসবুকে যে রাজনৈতিক লেখাটি তার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে, সেই ব্যক্তি আমিই কি না, তা খতিয়ে দেখতে আমার আধার ও অন্যান্য তথ্য দেখতে চাইলেন ফেসবুকের প্রতিনিধি।’

শুধুমাত্র একটা পোস্টের জন্য ফেসবুকের কর্মকর্তা তার বাড়িতে হানা দেওয়ায় তাজ্জব হয়ে গিয়েছেন ওই ইউজার। তার প্রশ্ন, ‘এটা খুবই দুঃখজনক। একজন ইউজারের সঙ্গে কীভাবে এটা করতে পারে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম? ইউজারের গোপনীয়তা তাহলে কীভাবে রক্ষিত হবে? কোথাও এমন কোনও ঘটনার কথা আগে শুনিনি। এটা কি সরকারের নির্দেশেই করা হচ্ছে? প্রশ্ন তোলেন ওই ইউজার।

এ ব্যাপারে ফেসবুকের কী প্রতিক্রিয়া, তা জানতে তাদের দুটি ই মেল পাঠালেও তার কোনও জবাব আসেনি। আইনি বিশেষজ্ঞদের মতে, এই কাজের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে শাস্তি দেওয়া উচিত। ভারতের শীর্ষ সাইবার আইন বিশেষজ্ঞ তথা সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট পবন দুগ্গল বলেছেন, ‘এই কাজ নিঃসন্দেহে ইউজারের গোপনীয়তায় আঘাত। নির্দিষ্ট আইনবলে শুধুমাত্র রাষ্ট্র এটা করতে পারে।’

  • সর্বশেষ