শিরোনাম
◈ ময়মনসিংহ মেডিকেলের ময়লার সঙ্গে ‘কায়দা করে’ পাচার করা হয় সিরিঞ্জ-ক্যানুলা-স্যালাইন, পরে পাইকারি দরে বিক্রি ◈ চার জেলার ২৯ বাঁওড়ে মাছের উৎপাদন ১০ শতাংশ বাড়াতে ৪৭ কোটি টাকার প্রকল্প প্রস্তাব ◈ বাংলাদেশে ৬০০ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের, অগ্রাধিকার পাবে গাড়ি ও জ্বালানি খাত ◈ সাইবার হামলার ঝুঁকি এড়াতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, চলছে নিরাপত্তা যাচাই ◈ পিএইচপি কী, এটি ঘিরে বৈশ্বিক সাইবার নিরাপত্তা-সংকট সৃষ্টি হয়েছে কেন? ◈ বিশ্বে প্রথমবার মানুষের শরীরে শামোন্ডা ভাইরাস শনাক্ত, ফ্রান্সে প্রথম আক্রান্ত ব্যক্তির মৃত্যু ◈ বিফ‌লে গে‌লো ইংল‌্যা‌ন্ডের ব্রুকের ডাবল সেঞ্চুরী, ৪২৯ রান তাড়া করে শ্রীলঙ্কার রেকর্ড জয়  ◈ ব্যক্তিগত নিরাপত্তা চাইতে থানায় রুমিন ফারহানা, ওসির সাথে তুমুল বাগবিতণ্ডা (ভিডিও) ◈ থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০ জন ◈ এবার বাংলাদেশের দুর্গাপূজার প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন, বললেন ‘শাবাশ বাংলাদেশ!’

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০১৯, ০১:৫৮ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০১৯, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গায় আপন বড় ভাইকে হত্যা করলো ছোট ভাই

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি : পিতার পৈতৃক জমি ভাগ করা নিয়ে সংঘর্ষে বড় ভাই আব্দুল খালেককে (৬৫) পিটিয়ে হত্যা করেছে আপন ছোট ভাই আব্দুল লতিফ (৪৩) ও লতিফের বড় ছেলে একরামুল। রোববার (৭ এপ্রিল) বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জাহাপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক ওই গ্রামের মৃত নূর বক্সের ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার জাহাপুর গ্রামের মৃত নূর বক্সের দুই ছেলে আব্দুল খালেক ও লতিফের মধ্যে পৈতৃক জমি বাভা ভাগি নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধ নিস্পত্তির লক্ষ্যে ৭ এপ্রিল রোববার বিকেলে জমি মাপের আয়োজন করা হয়। জমি মাপের এক পর্যায়ে দুই ভাই খালেক ও লতিফ তর্কে জড়িয়ে পড়ে। তর্কাতর্কির এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে বড় ভাই খালেককে ছোট ভাই আব্দুল লতিফ ও তার ছেলে একরামুল লাঠি সোটা ও রড দিয়ে পেটাতে থাকে। এতে ঘটনাস্থলেই বড় ভাই খালেক মারা যায়। সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) লুৎফুল কবীর জানান, ঘটনার পর থেকেই ঘাতক আব্দুল লতিফ ও তার ছেলে একরামুল পলাতক রয়েছে। তাদের আটক করতে পুলিশি অভিযান চলছে।

  • সর্বশেষ