শিরোনাম
◈ ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন ◈ সমুদ্রের পাশে ২০০ হেক্টরের মেগা পার্ক, বদলে যাচ্ছে এথেন্সের পুরোনো বিমানবন্দর ◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা? ◈ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা ◈ কলেরার টিকা দেওয়া শুরু: কারা পাবেন, কারা পাবেন না ◈ ৬৪ রানে অলআউট হয়ে গেলো বাংলাদেশ ◈ ক্ষমতায় ছয় মাসেও আস্থাভাজন কর্মকর্তা খুঁজতে হিমশিম বিএনপি সরকার! ◈ ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন ◈ দেশের হাসপাতালে অ্যান্টিবায়োটিকের ৯১% ‘ওয়াচ’ শ্রেণির, বাড়ছে প্রতিরোধী জীবাণুর ঝুঁকি! ◈ 'সুন্দরপুর-১ কূপ থেকে গ্যাস তোলা যাবে টানা ২০ বছর, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট'(ভিডিও)

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০১৯, ০৩:৫০ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০১৯, ০৩:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে ডুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, অবস্থান ধর্মঘট

মিলটন খন্দকার : শিক্ষক নিয়োগসহ ১১দফা দাবিতে রোববার বিকেলে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে।

ছাত্রলীগের ডুয়েট শাখার সাধারণ সম্পাদক বিনয় ব্যানার্জী জানান, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডুয়েট গ্র্যাজুয়েটদের অগ্রাধিকার দিতে হবে। এক্ষেত্রে পরীক্ষায় উত্তীর্ণ ১ থেকে ৫নং মেধাধী শিক্ষার্থীকে শুধু মৌখিক পরীক্ষার ভিত্তিতে নিয়োগ দেয়া দিতে হবে। যেমনটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে করা হয়। এছাড়া এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শতভাগ আবসন ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার লেন-দেন (বেতন, রেজি: ফি) এবং পরীক্ষার ফলাফল অনলাইনের মাধ্যমে প্রকাশ করা, ছাত্র-শিক্ষক সম্মেলন কেন্দ্র নির্মাণ, পুরো ক্যাম্পাস ওয়াই-ফাই নেটওয়ার্কের আওতায় আনা, উপবৃত্তির টাকা বৃদ্ধি, গবেষণার জন্য পর্যাপ্ত অর্থায়নের ব্যবস্থা, ক্যাম্পাসের প্রধান ফটকের সাথে থাকা দোকান-পাট উচ্ছেদ ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণ, গাজীপুর-চৌরাস্তায় ডুয়েটের স্থায়ী তোরণ নির্মাণ ও শিববাড়িতে নির্দেশক স্থাপন, সৈয়দ নজরুল ইসলাম একাডেমিক ভবনে অসম্পন্ন লিফটের কাজ দ্রুত সম্পন্ন করাসহ ১১টি বিভিন্ন দাবিতে ডুয়েটের শিক্ষার্থীরা বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ফটক বন্ধ করে অবস্থান নেন। এর আগে তারা তাদের দাবি নিয়ে পুরো ক্যাম্পাসে মিছিল এবং ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

ভিসি অধ্যাপক মো.আলাউদ্দিন সাংবাদিকদের জানান, বিকালে বিশ্ববিদ্যালয়ে এক বৈঠকে শিক্ষার্থীদের দাবির ৮০-৯০শতাংশ নীতিগত ভাবে মেনে নেয়া হয়েছে। তবে বৈঠকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সকলকেই লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশ নেয়ার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

ছাত্রলীগের ডুয়েট শাখার সভাপতি মো. তাইবুর রহমান জানান, আগামি ২৪ এপ্রিল তারা এসব দাবির অগ্রগতি দেখবেন। দাবির কোন অগ্রগতি না হলে পরবর্তী কর্মসূচী দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়