শিরোনাম
◈ পোশাকের পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি পণ্য ফুটওয়্যার, এক বছরে রপ্তানি বেড়েছে ৫২% ◈ বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ঢাকায় আসছে ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদল ◈ ৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের রিটে আদেশ মঙ্গলবার ◈ জ্যো‌তি‌কে অ‌ধিনায়ক ক‌রে এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন‌্য বাংলা‌দেশ নারী দল ঘোষণা  ◈ জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী ◈ পদোন্নতি পেয়ে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশার আলো, স্বীকৃতি দিল মিয়ানমার ◈ ভারতীয় ভিসা নিয়ে হাইক‌মিশনের জরুরি সতর্কবার্তা ◈ ৮৪৫ কোটি টাকায় বার্সেলোনায় রদ্রি ◈ ঢাকা-চট্টগ্রামসহ চার রুটে লংমার্চ, সর্বাত্মক সফলতার আহ্বান জামায়াতের

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০১৯, ০২:১০ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০১৯, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যবসা করতে হবে জীবন বাচিঁয়ে কেড়ে নিয়ে নয়, বললেন মেয়র সাঈদ খোকন

ফাহিম বিজয় : মুন্সিগঞ্জের সিরাজদিখানে শিগগিরই কেমিকেল পল্লী চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। রোববার আরমানিটোলায় কেমিকেল ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন। চ্যানেল টোয়েণ্টিফোর

চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের পর সিটি করপোরেশনের টাস্কফোর্সের চালানো অভিযানে সমালোচনা হয় ব্যবসায়ী মহলে। তারপর আগুন নেভানোর প্রাথমিক ব্যবস্থা রাখার প্রতিশ্রুতিতে স্থগিতও হয় অভিযান।

মত বিনিময় সভায় মেয়র বলেন, ব্যবসা করতে হবে জীবন বাঁচিয়ে, জীবন কেড়ে নিয়ে নয়। তবে ব্যবসায়ীরা আবাসিক ভবনেই গুদাম রাখার পক্ষে মত দেন। তবে অতি দাহ্য পদার্থ এসব জায়গায় রাখা হবে না বলে কথা দেন মেয়রকে।

পরে মেয়র বলেন, তালিকাভুক্ত অতি দাহ্য পদার্থ ছাড়াও যেসব রাসায়নিক আগুন ছড়িয়ে দেয়, সেসবও রাখা যাবে না এসব দোকান ও গুদামে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়