শিরোনাম
◈ অপ্রতিম হত্যা: আইফোনের পাশাপাশি ৫ হাজার টাকা ধার নিয়ে বিরোধের তথ্য, হত্যার কারণ নিয়ে মিলছে নতুন সূত্র ◈ জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ ◈ নবম পে-স্কেল: দুই ধাপে বেতন বাড়বে, সরকারের বাড়তি ব্যয় ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা ◈ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাসভাড়ায় ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত ◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী ◈ নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন (ভিডিও) ◈ কুমিল্লায় মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছfড় মেরে হত্যা, ভাবি গুরুতর আহত ◈ ২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ ◈ আফগানিস্তানে আবার পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০১৯, ১২:৫১ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০১৯, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের শিক্ষাখাতে দুর্নীতিতে জড়িত অভিভাবকের ১৩০ কোটি ডলারের দুর্নীতি

নূর মাজিদ : ফিলিপ এস্ফোরমেস নামক ফ্লোরিডা রাজ্যের ওই অধিবাসীর বিরুদ্ধে গত শুক্রবার এই দুর্নীতির অভিযোগে মামলা করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। ১৮ বছর ধরে মার্কিন সরকারি স্বাস্থ্যখাতের অর্থ নিজস্ব স্বাস্থ্যসেবা কো¤পানির মাধ্যমে আত্মসাৎ করেন অভিযুক্ত ব্যক্তি, যার কারণে সরকারের ১৩০ কোটি ডলারের লোকসান হয়েছে। এস্ফোরমেস রোগীদের ভুল এবং অপ্রয়োজনীয় চিকিৎসা নিতেও বাধ্য করেন। এটি দেশটির বিচার বিভাগের পক্ষ থেকে স্বাস্থ্যখাতের অর্থ তছরুপের সবচাইতে বড় অভিযোগ বলে জানায় মার্কিন গণমাধ্যম।

এস্ফোরমেস এই দুর্নীতির মাধ্যমে ৩ কোটি ৭০ লাখ ডলার মুনাফা করেন। ১৯৯৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত এই অবৈধ উপার্জন করেন তিনি। এর মাধ্যমে অর্জিত বিপুল স¤পদ এবং অর্থকে ব্যবহার করে নিজ সন্তানকে খ্যাতনামা এক বিশ্ববিদ্যালয়েও ভর্তি করান। যা গত মার্চ মাসের দিকেই এফবিআই এবং বিচার বিভাগের অপর এক তদন্তে উন্মোচিত হয়।

এদিকে সাম্প্রতিক স্বাস্থ্যখাতের দুর্নীতির বিষয়ে মার্কিন বিচার বিভাগের কর্মকর্তারা জানান, ৫০ বছরের ফিলিপ এস্ফোরমেস মিয়ামি বিচে বসবাস করেন। তার পরিচালিত নার্সিং হোম এবং রোগীদের আবাসন ব্যবসাগুলো সরকারের কাছে রোগীদের বাড়তি চিকিৎসা ব্যয় দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে। এই অর্থ দিয়ে বিলাসবহুল জীবন-যাপন করেন এস্ফোরমেস । অনেক দামী গাড়িসহ একটি ৩ লাখ ৬০ হাজার ডলারের হাতঘড়িও ব্যবহার করেন তিনি।

এদিকে বিচার বিভাগের এই সাম্প্রতিক অভিযোগ এবং এর তদন্তের বিষয়ে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের কাছে কোন প্রকার মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি। একইসঙ্গে, এস্ফোরমেসের ছেলেকে দুর্নীতির মাধ্যমে শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়েও মুখ খোলেন নি তার নিয়োজিত আইনজীবী। বর্তমানে শিক্ষাখাতের এই দুর্নীতি মামলা যুক্তরাষ্ট্রের আদালতে বিচারাধীন রয়েছে।

ব্লুমবার্গ

  • সর্বশেষ