শিরোনাম
◈ ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই, বদলাবে শিখনপদ্ধতি ◈ লন্ডন হাইকমিশন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার, ভিসা সার্ভার নিয়ে সতর্কবার্তা ◈ পঞ্চগড়ে এক টাকায় চারটি লাউ, ২ টাকায় ১ কেজি পেঁপে; উৎপাদন খরচ না পেয়ে গাছ কাটছেন কৃষক ◈ উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমাই পাহাড় কাটা, হুমকিতে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও জীববৈচিত্র্য ◈ দেশে গ্যাস উৎপাদনে বড় ধস, এক বছরে কমেছে ৬৮ বিলিয়ন ঘনফুট: এলএনজি আমদানিনির্ভরতা বাড়ার শঙ্কা ◈ আ‌মে‌রিকা হামলা কর‌লে উপসাগরজুড়ে পাল্টা আঘাতের পরিধি বাড়াবে ইরান: ওয়াল স্ট্রিট জার্নালের প্রতি‌বেদন ◈ ইসরায়েলের প্রতিরক্ষায় ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের ◈ দুই মাস আগে আপত্তি, এখন ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর পাশে এএফসি  ◈ বাংলাদেশের রাজনীতিতে ‘গুপ্ত’ বিতর্ক কেন, বিএনপি-জামায়াতের বিরোধে বাড়ছে অবিশ্বাস? ◈ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৪৮ ঘণ্টার মধ্যে রূপ নিতে পারে, বাংলাদেশে বৃষ্টির আভাস

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০১৯, ১২:২৩ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০১৯, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুশিয়ারায় জালে আটকে পড়া ২০০ কেজির বাঘ আইড় বিক্রির জন্য সিলেটে

সাত্তার আজাদ, সিলেট: কুশিয়ারা নদীতে জেলের জালে আটকা পড়ল ২০০ কেজি ওজনের বাঘ আইড় মাছ। জেলেরা মাছটিকে সিলেটের লালবাজারে বিক্রির জন্য নিয়ে এসেছে। মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করেন।

রবিরার ভোরে কুশিয়ারা নদী জকিগঞ্জ এলাকার ডুবাইচরে জেলের জালে আটকা পড়ে। পরে মাছটি বিক্রির জন্য সিলেটের লালবাজারের নিয়ে আসা হয়। মাছটির ওজন ২০০ কেজি বলে জানিয়েছেন জেলেরা।

রবিবার দুপুরে সিলেট নগরীর লালবাজারে মাছটি নিয়ে আসেন বিক্রেতা মখলিছ মিয়া। কুশিয়ারা নদীতে ধরা পড়া মাছটির দাম হাঁকছেন ৪ লাখ টাকা। তবে ওই সময় পর্যন্ত সর্বোচ্চ ১ লাখ ৯০ হাজার টাকা দাম উঠেছে।

ব্যবসায়ী মখলিছ মিয়া জানান, ‘সকালে মাছটি কুশিয়ার নদীতে জেলেদের জালে আটকা পড়ে। পরে তিনি মাছটি কিনে নিয়ে আসেন লালবাজারে। মাছটি বাজারে আনার পর থেকে তা দেখার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন।

তিনি জানান, পর্যাপ্ত পরিমাণ দাম না পেলে আগামিকাল সকালে মাছটি কেটে কেজি দরে বিক্রি করবেন।

  • সর্বশেষ