শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০১৯, ০৬:১২ সকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০১৯, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চবিতে পুলিশের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষ, টিয়ারগ্যাস নিক্ষেপ (ভিডিও)

জান্নাতুল ফেরদৌসী:  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে ছাত্রলীগের একাংশের সঙ্গে সংঘর্ষ  চলছে। এসময় পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে।

রোববার (৭ এপ্রিল) সকালে মামলা প্রত্যাহারসহ কয়েকটি দাবিতে ছাত্রলীগের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয় এবং শাটল ট্রেনের লোকোমাস্টারকে তুলে নিয়ে যায়।

অবরোধের কারণে সকাল থেকে  শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে প্রধান ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করছে তারা।

বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ তাদের ধর্মঘট তুলে নেয়ার অনুরোধ জানায়। একপর্যায়ে প্রধান ফটক হয়ে পুলিশের একটি গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করলে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এ সময় পুলিশ নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করলে সংঘর্ষ শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ছে ছাত্রলীগ নেতাকর্মীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করছে। এতে পুরো ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়েছে।

  • সর্বশেষ