শিরোনাম
◈ ‘দরিদ্র নারীদের ব্যাংক গ্রামীণ ব্যাংককে রক্ষা করতে হবে, এই কাজের গুরুত্ব যারা বোঝেন, তাদের সবার প্রতি আমার আহ্বান’: ড. ইউনূস ◈ ডিসেম্বরের অপেক্ষায় আমলাদের একাংশ, কঠোর নজরদারিতে সরকার ◈ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থান পঞ্চম ◈ এনসিপির সঙ্গে বৈঠকে কোনো শর্ত ছিল না, জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে সরকার: মাহদী আমিন ◈ এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল ◈ তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময়, শুরু হলো রাজনৈতিক সংলাপ ◈ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা ◈ কুয়াকাটার সৈকত ও প্রকৃতিতে মুগ্ধ রাশিয়ান পর্যটকরা, মার্চে ফিরবেন আরও সহকর্মী নিয়ে ◈ এক সপ্তাহে প্রায় ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব ◈ ২০২৭ সালের হজযাত্রীদের টিকার আগে ৭ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০১৯, ০১:২৫ রাত
আপডেট : ০৪ এপ্রিল, ২০১৯, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেশাগত নিরাপত্তা ও কর্মস্থলের নিরাপত্তা চাই বললেন, ইকবাল সোবাহান চৌধুরী

ইউসুফ আলী বাচ্চু : ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, আমরা সাংবাদিকরা দুটি নিরাপত্তা চাই। একটি পেশাজীবী সাংবাদিক হিসেবে দায়িত্ব পালনের নিরাপত্তা। অন্যটি হলো কর্মস্থলের নিরাপত্তা।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক ওরিয়েন্টেশন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় ইকবাল সোবহান চৌধুরী বলেন, আমাদের ওয়েজবোর্ড অনুসারে বেতন দিতে হবে। চাকরিচ্যুত না হওয়ার নিরাপত্তাও দিতে হবে।

তিনি বলেন, রেইড কার্ড নির্ধারনের বদলে রেড কার্ড দেখানোর সময় এসেছে। যারা ওয়েজ বোর্ড দেবে না, তাদেরকে রেড কার্ড দেখিয়ে বাধ্য করতে হবে। সংবাদকর্মীদের ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন দিতে হবে।

তিনি আরো বলেন, পত্রিকার ডিক্লারেশন যারা নিবেন, যারা পত্রিকা প্রকাশ করবেন, এই (নবম) ওয়েজ বোর্ড বাস্তবায়ন তাদের জন্য বাধ্যতামূলক। আইন অনুসারে বেতন-ভাতা দিতে হবে।

ইকবাল সোবহান বলেন, সংবিধানে আমাদের স্বীকৃতি আছে। বাস্তবে আমরা কতটুকু আমাদের সাংবাদিকতার স্বীকৃতি অধিকার পেয়ে থাকি, আদায় করে নিতে পেরেছি। আন্দোলন ছাড়া কোনো কিছু আদায় হয় না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলস চেয়ারম্যন মো.হাবিবুর রহমান সিরাজ। ওরিয়েন্টেশন সেমিনার আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস ও বাংলাদেশ লেবার রাইটস্ জার্নালিস্ট ফোরাম।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার রাইটস্ জার্নালিস্ট ফোরাম সভাপতি কাজী আব্দুল হান্নান, (এমপি) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামসুন্নার ভূইয়া, জাতীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বিএফইউজের সাবেক মহাসচিব জলিল ভুইয়া, বিলস উপ-পরিচালক মো. ইউসুফ আল-মামুন।

  • সর্বশেষ