শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০১৯, ১২:৫০ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০১৯, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরাদনগরে কালবৈশাখীর তাণ্ডব, লণ্ডভণ্ড শতাধিক ঘর-বাড়ি

নিউজ ডেস্ক : কুমিল্লার মুরাদনগরে কালবৈশাখী ঝড়ে চার গ্রামের শতাধিক বসত ঘরসহ কয়েকশ’ গাছ-পালা লণ্ডভণ্ড হয়ে গেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া, ভবানীপুর, যাত্রাপুর ও সিংহাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হয়ে প্রলয়ঙ্করী রুপ ধারণ করে। কোনো কিছু বুঝে উঠার আগেই পাঁচ মিনিটের মধ্যে চারটি গ্রামের শতাধিক পাকা, আধা পাকা, কাচা ঘর-বাড়ি লণ্ডভণ্ড করে ফেলে এবং সহস্রাধিক গাছ-পালা উপরে ফেলে।

কালবৈশাখী ঝড়ে মোচাগড়া গ্রামে প্রায় ৮৫টি, ভবানীপুর গ্রামে ১০টি, যাত্রাপুর গ্রামে ৫টি ও সিংহাড়িয়া গ্রামে ৪টি বসতঘর বিধ্বস্থ হয়। এসময় গাছ উপড়ে পড়ে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্থ হয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং বিভিন্ন সড়কে প্রতিবন্ধকতা সৃষ্ঠি হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

মুরাদনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হাই খান বলেন, ‌‘ঘটনাস্থল পরিদর্শনের জন্য লোক পাঠিয়েছি। ক্ষয়-ক্ষতির পরিমান নিরুপন করে ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’

উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়ম বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থদের সরকারি ভাবে যথা সম্বব সহযোগিতার ব্যবস্থা করা হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়