শিরোনাম
◈ যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়মে বড় পরিবর্তন, আইএলআর পেতে ১০-১৫ বছর অপেক্ষা করতে হবে বাংলাদেশিদের? ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে আশাবাদী বাংলাদেশ, সৌদি আরবের জবাবের অপেক্ষায় সরকার ◈ আগারগাঁওয়ে রাতের আঁধারে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ◈ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা, যেসব কাজ করলে হতে পারে জরিমানা বা শাস্তি ◈ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার, কী হবে ট্রাম্পের ভাগ্য? ◈ আফগা‌নিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের সা‌কিব-মুশ‌ফিকসহ ১০ ক্রিকেটার ◈ এক লাফে ২২৩ টাকা বাড়ল এলপিজির দাম ◈ শুল্কের চ্যালেঞ্জের মধ্যেও যুক্তরাষ্ট্রে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, আয় বেড়েছে ১১.৫১ শতাংশ ◈ ‘আসামে এলে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেব’, রাহুলকে হিমন্ত ◈ বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ ব্যবসায় নামতে চায় টিসিবি

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০১৯, ০২:২১ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০১৯, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী ‘সঙ্গসুখ’ চেয়ে ডেটিং সাইটে ৩ দিনে ৪৬ লাখ রুপি গচ্চা পঁয়ষট্টির ‘যুবকের’!

রাশিদ রিয়াজ : অনলাইন প্রতারণার শিকার হলেন ভারতের মুম্বাইয়ের ৬৫ বছরের এক বৃদ্ধ। অনলাইনে তার কাছে আছে আসা লিংক থেকে এগোতে-এগোতে তিনি মহিলাসঙ্গ পাওয়ার নেশায় এমন বুঁদ হয়ে যান, যে ৪৬ লাখ রুপিও খোয়াতে হল তাকে।

ঘটনা ২০১৮ সালের মে মাসের। ‘আপনি নারীসঙ্গ চান?’ বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে ডেটিং সাইটে রেজিস্ট্রেশন করেন ওই বৃদ্ধ। এরপরই মীরা নামে এক নারী ওই বৃদ্ধকে ফোন করে প্রিমিয়াম মেম্বার হওয়ার জন্য টাকা জমা দিতে বলেন। ওই টাকা জমা দেওয়ার পর তিন জন নারীর ছবি দেখিয়ে তাকে বলা হয়, এদের সঙ্গে ডেট করতে পারবেন তিনি। ওই ব্যক্তি যখন একজন নারীকে বেছে নেন। বলা হয়, ওই মহিলার সঙ্গে আগামী এক বছরের জন্য তিনি ব্যক্তিগত আলাপচারিতা, ভিডিয়ো কলিং ও ঘনিষ্ঠ সম্পর্ক করতে পারবেন। তবে এ জন্য তাকে ১০ লাখ টাকা জমা দিতে হবে। ‘লোভে’ পড়ে সেই টাকাটাও দিয়ে দেন তিনি।

কিন্তু ১০ লাখ টাকা দিয়েও ছবি দেখে পছন্দ হওয়া ওই মহিলার সঙ্গ পাননি মুম্বাইয়ের ওই ব্যক্তি। বরং পুলিশ ভেরিকেশন, বিমা এসব নানা অছিলায় তার কাছ থেকে ৩০ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। মোট ৪৬ লাখ রুপি প্রতারণা হয় তার সঙ্গে। আর তাও মাত্র তিনদিনের মধ্যে।

লজ্জায় অনেকদিন বিষয়টি চেপে রাখলেও পরে বাধ্য হয়ে পুলিশকে জানান তিনি। কুরার পুলিশ স্টেশনে সম্প্রতি একটি এফআইআর দায়ের করেন তিনি। ওই প্রতারকদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ