শিরোনাম
◈ মার্কিন এফ-৩৫: আকাশের আধিপত্য নাকি প্রযুক্তিগত ত্রুটির বোঝা? ◈ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ব‌্যাপক ক্ষয় ক্ষ‌তি ◈ আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন? ◈ ইন্টার মিলান‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ যাত্রা রিয়াল মা‌দ্রিদের ◈ পো‌র্তো‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ সূচনা ম্যানচেষ্টার সিটির ◈ জোটে ছাড় না পাওয়ার পর সিটি নির্বাচনে এনসিপির নতুন পরিকল্পনা ◈ লাখ লাখ টাকা বকেয়া, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে বাবরদের প্রাক্তন কোচ গি‌লেস‌পি! ◈ দেশে সারের সংকট নেই, তবু হট্টগোল কেন? ◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৯, ০৮:৩৬ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০১৯, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরোপুরি শঙ্কামুক্ত কণ্ঠশিল্পী খুরশীদ আলম

বিনোদন প্রতিবেদক : গুণী কন্ঠশিল্পী খুরশীদ আলমের সিটি স্ক্যান এর রিপোর্ট দিয়েছে আজ রোববার। রিপোর্টে উল্লেখ করা হয় তার কোনও সমস্যা নেই। তিনি এখন পুরোপুরি সুস্থ। ডাক্তারের পরামর্শ মেনে তাকে সম্পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে এবং চিকিৎসা দেয়া হচ্ছে। তবে পুরোপুরি সুস্থ হয়ে বাসায় ফিরতে আরও কদিন সময় লাগবে। বিষয়টি জানিয়েছেন গুণী কণ্ঠশিল্পী খুরশীদ আলমের ছোট ভাই মামুন।

মামুন আরও বলেন, ‘উনি (খুরশীদ আলম) নিউরো বিভাগে চিকিৎসাধীন। আজকের সিটি স্ক্যান রিপোর্টে নেগেটিভ কিছু নেই। ডাক্তাররা বলেছেন কয়েকদিন বিশ্রামে থাকলে তার অবস্থার পরিবর্তন হবে। এক সপ্তাহপর তাকে বাসায় নেওয়া সম্ভব হবে বলে ডাক্তাররা জানিয়েছেন।

উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে বগুড়া শহরের চারমাথা এলাকায় খুরশীদ আলমের প্রাইভেট কারের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে আহত হন তিনি। আহত অবস্থায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গতকাল (শনিবার) দুপুর ১ টার পর খুরশীদ আলমকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। বর্তমানে তিনি ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন। ট্রাকের ধাক্কায় খুরশীদ আলমের গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। তার মাথা ও মুখে আঘাত লাগে। দাঁত ভেঙে যায়।

বগুড়ার চারমাথা এলাকায় জয়পুরহাট সমিতির সংবর্ধনা অনুষ্ঠান শেষে গাড়ি নিয়ে স্থানীয় হোটেলে দিকে যাচ্ছিলেন খুরশীদ আলম। এ সময় একটি ট্রাক তার গাড়িকে ধাক্কা দিলে মাথায় আঘাত পান। অসংখ্য জনপ্রিয় গানের এই শিল্পী তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

  • সর্বশেষ