শিরোনাম
◈ ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে ফার্মেসি মালিকের ছেলেকে গুলি ◈ ডিসেম্বর ঘিরে নাশকতার আশঙ্কা, দেশজুড়ে কঠোর নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি জোরদার ◈ রমজানের বাজার নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী, নিত্যপণ্যের সরবরাহ পর্যাপ্ত থাকার আশা ◈ যুক্তরাষ্ট্রে বসবাসের পছন্দের শীর্ষ ১০ শহরে মিনিয়াপোলিস, তালিকায় প্রথম শার্লট ◈ বাঘাইছড়ি–মিজোরাম সীমান্তে সন্দেহজনক ড্রোন লক্ষ্য করে বিজিবির গুলি (ভিডিও) ◈ রাজধানীতে এক রাতে ছয় স্থানে ককটেল বিস্ফোরণ, হাতিরপুলে আটক ১ ◈ ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, চার উপজেলায় সরাসরি থাকবেন প্রধানমন্ত্রী ◈ সাজেকে এক মাস ধরে অবরোধ, পর্যটকশূন্যতায় চরম খাদ্যসংকটে পাহাড়ের মানুষ ◈ শুকির বিদায়ী ম্যাচে রবিনিয়োর জোড়া গোলে কিংসের জয় ◈ হেগুনের কাম অইবো শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন গোটা দশেক মারি হালাইবো: তাহেরপুত্র বিপ্লবের অডিও ফাঁস

প্রকাশিত : ৩০ মার্চ, ২০১৯, ১১:১৮ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০১৯, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে শিক্ষিতের হার বাড়লেও দক্ষতার অধপতন ঘটছে, বললেন খন্দকার গোলাম মোয়াজ্জেম

মোহাম্মদ মাসুদ : সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেছেন, আমাদের দেশে প্রচুর পরিমাণে শিক্ষার বিস্ফোরণ হচ্ছে। অন্যদিকে দক্ষতার অধপতন ঘটছে। চাকুরি বাজারের জন্য যে দক্ষতা দরকার সে দক্ষতা অনুযায়ী শিক্ষার বড় ঘাটতি রয়েছে। কিন্তু সেদিকে কোনো নজর দেয়া হচ্ছে না।

শুক্রবার আরটিভির টকশোতে তিনি বলেন, প্রচুর পরিমাণে শিক্ষিত গড়ে ওঠার ক্ষেত্রে এক ধরনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কাজ করে। এটা ইতিবাচক তখনই হবে যখন মানসম্পন্ন শিক্ষিত তৈরি করা যাবে।

মোয়াজ্জেম বলেন, আমরা যখন চাকরির জন্য সাক্ষাতকার নেই, সেখানে দেখা যায় প্রচুর পরিমাণে দরখাস্ত জমা পড়ে। সেখান থেকে বাছাই করে ১ শতাংশ পাওয়া যায় না যাদের কল করা যায়। তাদের ভেতরে লিখিত পরীক্ষার পর ভাইবার জন্য যখন ডাকা হয় সেখানে অধিকাংশ ঝড়ে পড়ে।

তিনি বলেন, ঝরে পড়ার বড় কারণ হচ্ছে দেশে যে শিক্ষায় শিক্ষিত হচ্ছে সেটি কর্মক্ষেত্রের মানদন্ডের শিক্ষায় শিক্ষিত নয়। অর্থাৎ এরা শিক্ষিত কিন্তু দক্ষ নয়।

  • সর্বশেষ