শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ২৯ মার্চ, ২০১৯, ১১:৪৫ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০১৯, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামীর বাংলাদেশ

শাহীন কামাল :

আগুনেতে সয়লাব এফ আর টাওয়ার
উদ্ধারে নিয়োজিত আছে যত পাওয়ার।
লোকজন ভুড়ি ভুড়ি, চারদিকে ঘোরাঘুরি
উৎসুক হয়ে দেখে বনানীর এ মৃত্যুপুরী।
কেউ তোলে ছবি আর কেউ দেয় লাইভ
ছোট ছেলে বসে আছে হাতে পানির পাইপ।
এত এত লোকজন নাই কোন কাজে
বীর বেশে ছোট ছেলে জনতার মাঝে।
সবটুকু পানির সফল ব্যবহার - এই সত্য বুঝে
ছোট মানুষ বড় মাথায় নেয় পলিথিন খুঁজে।
চোখে মুখে দৃঢ়তা আর বুক ভরা বল
হাতে পায়ের কর্মে নিষ্ঠায় অবিচল।
ছোট হাতে বড় কাজ, বড়দের কী হবে লাজ?
মানবতায় ফিরবে কী আছে যত ধোকাবাজ?
পানি সেইভ করে সে, হেল্প করে বেশ
এদের মাঝেই ভাল থাকুক, সোনার বাংলাদেশ

  • সর্বশেষ