শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৯, ০৭:১৩ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০১৯, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশী আইএস জঙ্গিদের দেশে ফেরার আগ্রহের সুনির্দিষ্ট তথ্য নেই, বললেন নুরুজ্জামান লাবু

মঈন মোশাররফ : জঙ্গি বিষয়ক গবেষক এবং সাংবাদিক নুরুজ্জামান লাবু বাংলাদেশ থেকে যারা সিরিয়া গিয়ে আইএস-এ যোগ দিয়েছে তাদের কেউ যে ফেরত আসতে চাইছে এরকম সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো নেই। সিরিয়ার বাঘুজেতে আইএস-এর পতন হয়েছে। যারা ফলে প্রশ্ন ওঠেছে বাংলাদেশ থেকে সিরিয়া গিয়ে আইএস যোদ্ধা হিসেবে কাজ করেছে তারা এখন কোথায় যাবে?

বৃহস্পতিবার ডয়চে ভেলেকে তিনি বলেন, বাংলাদেশ থেকে যারা গিয়েছে তাদের তালিকা আছে বিমানবন্দর ইমিগ্রেশনের কাছে। কিন্তু কেউ কেউ আছে যাদের দুই দেশের পাসপোর্ট আছে। বাংলাদেশ এবং যে দেশ থেকে তারা যুদ্ধ করতে গেছে সেই দেশের।

তিনি আরো বলেন, সিরিয়া গিয়ে যুদ্ধে তাজউদ্দিন নামে একজন নিহত হয়েছিলেন। তার বাংলাদেশ ও ফিনল্যান্ডের পাসপোর্ট ছিলো। ফিনল্যান্ড থেকে সিরিয়ায় গিয়েছিলো। আমরা বিভিন্ন সূত্র থেকে জানি বাংলাদেশ থেকে ৫০ জনের বেশি সিরিয়া যায়নি। তাদের মধ্যে কাজী সোহান নামে একজন বাংলাদেশে ফিরে আসার পর তাকে গ্রেপ্তার করা হয়।

  • সর্বশেষ