শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৯, ০৪:২২ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০১৯, ০৪:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুগল চীন নয়, মার্কিন সামরিক বাহিনীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ, বললেন ট্রাম্প

আব্দুর রাজ্জাক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাইকে সাফ জানিয়ে দিয়েছেন তাদের চীন নয় বরং মার্কিন সামরিক বাহিনীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। পিচাইয়ের সঙ্গে রাজনৈতিক স্বচ্ছতা নিয়েও আলোচনা হয়েছে বলে ট্রাম্প বুধবার এক টুইট বার্তায় জানিয়েছেন। বিবিসি

বৈঠকের পর পিচাই বলেন, ট্রাম্পের সঙ্গে ফলপ্রসূ বৈঠকে গুগল সন্তুষ্ট। বৈঠকে মার্কিন সরকারের সঙ্গে কাজের বিবরণ ও বিনিয়োগের ব্যাপারেও আলোচনা হয়েছে।

এ বছরের শুরুতে ট্রাম্প অভিযোগ করেন, গুগল রিপাবলিকানদের সঙ্গে বিদ্বেষমূলক আচরণ করছে এবং তারা যুক্তরাষ্ট্র নয়, চীনা সামরিক বাহিনীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

উল্লেখ্য, গুগল ২০১৭ সালে চীনে একটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ল্যাব বসিয়েছে। এতে পরোক্ষভাবে চীনা সামরিক বাহিনী লাভবান হবে বলে মন্তব্য করেছিলেন মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল জোসেফ ডানফোর্ড।

  • সর্বশেষ