শিরোনাম
◈ মার্কিন এফ-৩৫: আকাশের আধিপত্য নাকি প্রযুক্তিগত ত্রুটির বোঝা? ◈ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ব‌্যাপক ক্ষয় ক্ষ‌তি ◈ আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন? ◈ ইন্টার মিলান‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ যাত্রা রিয়াল মা‌দ্রিদের ◈ পো‌র্তো‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ সূচনা ম্যানচেষ্টার সিটির ◈ জোটে ছাড় না পাওয়ার পর সিটি নির্বাচনে এনসিপির নতুন পরিকল্পনা ◈ লাখ লাখ টাকা বকেয়া, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে বাবরদের প্রাক্তন কোচ গি‌লেস‌পি! ◈ দেশে সারের সংকট নেই, তবু হট্টগোল কেন? ◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ

প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৯, ১১:৩৭ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০১৯, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার প্যারোলে মুক্তির ব্যাপারে কোনো আবেদন সরকারের কাছে আসেনি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আব্দুল হালিম : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রয়োজনে খালেদা জিয়াকে কেরাণীগঞ্জ কারাগারে স্থানাস্তর করা হবে, তাঁর প্যারোলে মুক্তির ব্যাপারে কোনো আবেদন সরকারের কাছে আসেনি।

বুধবার বিকেলে সাভারের আশুলিয়ার বঙ্গবন্ধু রোড এলাকায় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র (বৌদ্ধ বিহারে) সদ্ধর্ম দেশনাসহ বিদর্শন ভাবনা অনুশীলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

দ্রুত সময়ের মধ্যেই নাজিম উদ্দিন রোডের পুরোনো কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এমনিতেই নাজিম উদ্দিন রোডের কারাগারটি অনেক পুরোনো এবং ঝুঁকিপূর্ণ । তাছাড়া এই কারাগারটিকে সরকার জাদুঘর হিসেবে রুপান্তরের কাজ হাতে নিয়েছে যে কারণে কারাবন্দী হিসেবে বেগম খালেদা জিয়াকে কেরানীগঞ্জে স্থানান্তরেরও কোনো বিকল্প নেই।’

কবে নাগাদ খালেদা জিয়াকে কেরানীগঞ্জে স্থানান্তর করা হবে এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমরা প্রক্রিয়া শুরু করেছি, শিগগিরই এই সিদ্ধান্তের বাস্তবায়ন করা হবে।’

শর্ত সাপেক্ষে বেগম খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দিয়ে বিদেশ পাঠানো হচ্ছে এমন গুঞ্জনের ভিত্তি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপির তরফ থেকে এখন পর্যন্ত এ ধরনের কোনো প্রস্তাব সরকারের কাছে আসে নাই। তাছাড়া বেগম খালেদা জিয়া দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে রয়েছেন।’ তাকে প্যারোলে মুক্তি পেতে হলেও আদালতের মাধ্যমেই আসতে হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে বিএনপি রাজনীতির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড কায়েম করে ছিল বলেই জনগণ তাদের প্রত্যাখান করেছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর প্রমুখ।

  • সর্বশেষ