শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৯, ০৮:৫১ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০১৯, ০৮:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোনার বাংলা গড়া মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিলো যা এখনো পুরন হয়নি, বললেন অধ্যপক আনোয়ার

জাবের হোসেন : ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. মো.আনোয়ার হোসেন বলেন, আমরা একটা উপনিবেশিক রাষ্ট্রের অধীনে ছিলাম। এবং সেই উপনিবেশিক শক্তি পাকিস্থান রাষ্ট্রটি ভেঙ্গে বাংলাদেশ করতে চেয়েছি। তবে জাতির জনকের নেতৃত্বে আমরা একটি স্বাধীন রাষ্ট্র করতে পেরেছি। মঙ্গলবার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার সাড়ে তিন বছরের মাথায় জাতির জনকনকে হত্যা, জাতীয় চার নেতাদের হত্যা আরো মুক্তিযুদ্ধের বহু নায়কদের হত্যার মধ্যদিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা স্বাধীনতা বিরোধীদের হাতে চলে যাওয়ায়। স্বাধীনতা ও মুক্তি অর্থহীন এবং দেশটি ব্যর্থ রাষ্ট্রেরদিকেই যাচ্ছিলো। তবে আজ এখন ৪৮ বছর পরে মনে হচ্ছে, পাকিস্থানের সাথে আলাদা হয়ে ভালোই করেছি, দেশ এগিয়ে যাচ্ছে। রাষ্ট্রের উন্নয়ন, সমৃদ্ধি নানা সূচকে আমরা অনেক এগিয়ে আছি।

তিনি বলেন, আমাদের স্বাধীনতার যে স্বপ্ন ও লক্ষ্য ছিলো সেগুলোর অনেক কিছু অর্জন করতে পারিনি। আমাদের মুক্তির অন্যতম লক্ষ্য ছিলো একটি গণতান্ত্রীক রাষ্ট্র কায়েম করা। সে ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। স্বাধীন দেশের নাগরিক হিসেবে সাধারণ মানুষের যে প্রত্যাশা সেটা এখনো পুরণ হয়নি।

সবচেয়ে বড় কথা হচ্ছে যে ,আমাদের জাতীয় সংঙ্গীত আছে “আমার সোনার বাংলা”। এই সোনার বাংলা গড়াই আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিলো। আমার মনে হয় সেটা এখনো পুরণ হয়নি।

  • সর্বশেষ