শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৯, ০৮:১৭ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০১৯, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইন মেনেই ভেনেজুয়েলায় সেনা পাঠানো হয়েছে, রাশিয়ার দাবি

সান্দ্রা নন্দিনী : ভেনেজুয়েলায় সেনা পাঠানোর বিষয়টি ওইদেশের আইনের সঙ্গে সঙ্গতি রেখেই করা হয়েছে বলে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়। এর আগে, সোমবার হোয়াইট হাউজের পক্ষ থেকে ভেনেজুয়েলায় ১শ’ সেনাসদস্য পাঠানোয় রাশিয়ার কঠোর সমালোচনা করা হয়। ইয়ন

মঙ্গলবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে জানান, মস্কো ভেনেজুয়েলার সঙ্গে সহযোগিতামূলক কার্যক্রম আরও উন্নয়ন করার পরিকল্পনা হাতে নিয়েছে। আর ভেনেজুয়েলায় প্রচলিত সাংবিধানিক আইন কঠোরভাবে অনুসরণ এবং এর প্রতি যথাযথ শ্রদ্ধা দেখিয়েই তা করা হচ্ছে। দেশটিতে রুশ সেনা বিশেষজ্ঞ পাঠানোর বিষয়টি ২০০১ সালে রাশিয়া ও ভেনেজুয়েলার মধ্যে স্বাক্ষরিত সেনা ও প্রযুক্তি সংক্রান্ত চুক্তি অনুযায়ীই হয়েছে।

সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভকে টেলিফোনে সতর্ক করে দিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার রাষ্ট্রগুলো ভেনেজুয়েলার বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে রাশিয়ার উস্কানিমূলক আচরণ কোনভাবেই মানবে না।’

অন্যদিকে ল্যাভরভ জানান, ‘ভেনেজুয়েলায় সামরিক অভ্যুত্থান সংঘটনের মার্কিন প্রচেষ্টাই জাতিসংঘের আইন মোতাবেক অন্যদেশের স্বার্বভৌমত্বের ওপর নগ্ন হস্তক্ষেপ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়