শিরোনাম
◈ মধ্যপ্রাচ্য সংকটে কমেছে এলপিজি আমদানি, ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজারে ◈ মিডিয়াকে টার্গেট করে এই আইন করতে চাইনি, কোনো সাংবাদিক এর শিকার হোক, সেটাও চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন নিয়ে যা বললেন মন্ত্রী ◈ আমার ৪০ বছরের ওকালতির ক্যারিয়ার, আপনি সাক্ষী কে দিয়ে জোর করে নাম বলাচ্ছেন: কাঠগড়া থেকে ক্ষোভ প্রকাশ কামরুল ইসলামের ◈ ধর্ষণ মামলার আসামির বিচার না চেয়ে তাঁকে স্বামী হিসেবে পেতে চান নারী, বিয়ে না দিলে আদালতে আত্মহত্যার হুমকি ◈ ‘অনুপ্রবেশকারী’ ঠেকাতে নিজ নাগরিকদেরই আটকে রাখছে ভারত, সীমান্তের বাফার জোনে দুর্ভোগ ◈ প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজার’ পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ◈ যে কারণে থাই বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ পাকিস্তান আকাশপথের অনুমতি না দেওয়ায় রূপপুরের পারমাণবিক জ্বালানি পরিবহন ব্যাহত ◈ দিল্লিতে সড়ক পরিদর্শনে গিয়ে ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, পাল্টা হাত তুললেন তরুণও (ভিডিও)

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৯, ০২:০৫ রাত
আপডেট : ২৬ মার্চ, ২০১৯, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব আইওটি মানচিত্রে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে জিএসএমএ

কামরুল হাসান : দক্ষিণ এশিয়ায় ন্যারো ব্যান্ড ইন্টারনেট অব থিংস (এনবি-আইওটি) নেটওয়ার্ক সুবিধা চালু করা শীর্ষ অপারেটরের মধ্যে গ্রামীণফোনকে স্বীকৃতি দিলো মোবাইল অপারেটরদের বৈশ্বিক সংগঠন ‘জিএসএমএ’।

বাংলাদেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবেও এ স্বীকৃতি অর্জন করেছে প্রতিষ্ঠানটি। বছরের ২১ ফেব্রুয়ারি জিএসএম’র প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ এখন বিশ্বের ৪৫টি দেশের একটি যেখানে এনবি-আইওটি সুবিধাসম্পন্ন বাজার রয়েছে। দক্ষিণ এশিয়ায় শুধুমাত্র বাংলাদেশ ও শ্রীলঙ্কায় এনবি-আইওটি নেটওয়ার্ক রয়েছে।

গ্রামীণফোনের ডেপুটি সিইও ও সিএমও বলেন, অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসার ক্ষেত্রে গ্রামীণফোন সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করেছে। এনবি-আইওটি নেটওয়ার্ক নিয়ে আসার ক্ষেত্রে এশিয়ার অপারেটরদের মধ্যে অন্যতম হতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। আইওটি ও এআই একসঙ্গে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সমৃদ্ধি এবং কার্যদক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে।

এ যাত্রা একইসঙ্গে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রয়াস এবং মানুষকে শক্তিশালী নেটওয়ার্কে যুক্ত করার ক্ষেত্রে আমাদের অঙ্গীকারের অংশ।

‘এনবি-আইওটি’ এক ধরনের অত্যাধুনিক যোগাযোগ প্রযুক্তি যা প্রতিদিন ওয়েস্ট বিন ও পাওয়ার মিটারের মতো সারাদেশে কোটি মানুষের জন্য যোগাযোগে সংযোগ নিশ্চিত করে। এনবি-আইওটি অনেক বেশি জ্বালানি সাশ্রয়ী। নিয়মিত ৪জি যোগাযোগে যে ব্যান্ডউইথ প্রয়োজন হয় এনবি-আইওটি প্রযুক্তিতে তা হবে অনেক সাশ্রয়ী। অর্থাৎ, সেন্সর ও মিটারের কাভারেজ থাকবে এমন সব রিমোট জায়গাতেও যেখানে ফোন কল করতেও সমস্যা হতে পারে সেখানে এনবি-আইওটি খুব সহজেই সর্বোচ্চ সেবা নিশ্চিত করবে। এর মাধ্যমে পাইপ কিংবা নালায় স্থাপিত ওয়াটার মিটার কিংবা বেজমেন্টে গাড়ি পার্কিংয়ের সেন্সরও এখন থেকে নেটওয়ার্কে সংযুক্ত করা যাবে।

  • সর্বশেষ