শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকি, সতর্ক করলেন ট্রাম্পের উপদেষ্টারা ◈ সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৯, ১১:২৮ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০১৯, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিজবুল্লাহর প্রতিরোধে পাগল হয়ে উঠেছে আমেরিকা: ইরান

রাশিদ রিয়াজ : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে হস্তক্ষেপমূলক বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ করে তেহরান বলেছে, মধ্যপ্রাচ্যে হিজবুল্লাহর প্রতিরোধমূলক কর্মকাণ্ডে পাগল হয়ে উঠেছে আমেরিকা। এরই অংশ হিসেবে পম্পেও উসকানিমূলক, হস্তক্ষেপ ও কূটনীতি বহির্ভূত বক্তব্য রেখেছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি রোববার এক বিবৃতিতে বলেন, পম্পেও খুবই ‘রূঢ় ও জ্ঞান-বিবর্জিত’ বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যকে ভিত্তিহীন, মিথ্যা ও ভাড়াটে টাইপের বক্তব্য বলে মন্তব্য করেছেন বাহরাম কাসেমি। তিনি হিজবুল্লাহকে লেবাননের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও বৈধ অংশ বলে উল্লেখ করেন।

মাইক পম্পেও সম্প্রতি মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে লেবানন যান এবং দেশটিতে হিজবুল্লাহর ভূমিকায় ‌উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া, পম্পেও হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তুলে ধরেন। তবে লেবাননের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ও স্পিকার কেইউ তার বক্তব্য সমর্থন করেন নি।পারসটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়