শিরোনাম
◈ ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি বিদেশির ভিসা বাতিল ◈ যুক্তরাষ্ট্রজুড়ে ৩ লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা, ঘণ্টায় গড় আয় ২০ ডলারের বেশি ◈ সৌদি আরবের স্বাস্থ্য খাতে ৪ হাজার ২৯১ চাকরি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ◈ হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান তারেক রহমান ◈ জাতীয় নির্বাচনের পর বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, সহিংসতা কমেছে: যুক্তরাজ্যের প্রতিবেদন ◈ প্রতিবেশী দেশের সমর্থনে ক্ষমতায় টিকে থাকার রাজনীতিতে বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ◈ সীমান্তের ওপার থেকে অর্থ দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: তারেক রহমান ◈ ‘জায়গা ভাড়া দিয়েছি, অবৈধ কর্মকাণ্ডের দায় আমার নয়’: অতিরিক্ত ডিআইজি আল জহির ◈ ভারতের আম্বানির রিলায়েন্সের তেল শোধনাগারে রুবিওর সফর কেন? ◈ সৌদি আরবের রাজধানীতে বিকট বিস্ফোরণের শব্দ, জরুরি সতর্কতা জারি

প্রকাশিত : ২৪ মার্চ, ২০১৯, ০৮:৪৪ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০১৯, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রদলের নেতৃত্বে আগ্রহীদের সিভি চেয়েছেন তারেক রহমান

শাহানুজ্জামান টিটু : আগামী ১৫ দিনের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদল, ঢাকা মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ ও সারাদেশে সভাপতি-সাধারণ সম্পাদক পদের জন্য সিভি বা জীবন বৃন্তান্ত ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে।

ছাত্রদলের সূত্র জানায়, গত শনিবার রাতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করে নির্দেশনার কথা জানিয়ে দেন। পদপ্রত্যাশীদের জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদের ফটোকপি, এসএসসিসহ সর্বশেষ শিক্ষা সনদের ফটোকপি এবং সর্বশেষ রাজনৈতিক পদসহ কয়টি মামলা রয়েছে সেসবের সংক্ষিপ্ত বিবরণী দিতে হবে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ পেয়ে পদপ্রত্যাশীদের সিভি জমা দিতে বলেছি আমরা। তিনি বলেন, কমিটিতে থাকার কোনো আগ্রহ তার নেই। তবে কমিটি গঠনে যদি তাদের কাছে দলের নীতিনির্ধারকরা কিছু জানতে চান সে বিষয়ে আমরা সহযোগিতা করবো।

ডাকসু নির্বাচনের প্রার্থী পাওয়ার ক্ষেত্রে বিপাকে পড়া বিএনপিকে যেন ভবিষ্যতে ছাত্রদলের রাজনীতিতে প্রার্থী সংকট নিয়ে বিপাকে আর পড়তে না হয় এবিষয়টি লক্ষ্য রেখে প্রকৃত ছাত্রদের দিয়ে কমিটি হবে এমন আশা করছেন পদ প্রত্যাশীরা। তাদের চাওয়া কোনো নেতার আস্থাভাজন নয় বরং বিগত দিনের কর্মকাণ্ড বিচার করেই যেন কমিটি দেয়া হয়।

  • সর্বশেষ