শিরোনাম
◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি

প্রকাশিত : ২৪ মার্চ, ২০১৯, ০৭:৩৩ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০১৯, ০৭:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনডিসিতে ক্যাপষ্টোন কোর্স-২০১৯-১ এর উদ্বোধন

ইসমাঈল ইমু: মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) রোববার ১১তম ক্যাপস্টোন কোর্সের উদ্বোধন করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন।

প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করেন। তিনি জ্ঞান ও পারস্পারিক সৌহার্দের মাধ্যমে একটি সমন্বিত ও সহযোগিতামূলক কাঠামো গঠনের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা ও উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন।

কোর্সে সংসদ সদস্য, সচিব পর্যায়ের কর্মকর্তা, জ্যেষ্ঠ সামরিক ও পুলিশ কর্মকর্তা, প্রখ্যাত শিক্ষাবিদ, জ্যেষ্ঠ চিকিৎসাবিদ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধি, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব, অনারারী কনসাল জেনারেল এবং বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দসহ মোট ৩৫ জন ফেলো অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানে, ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ, সকল অনুষদ সদস্য এবং বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ