শিরোনাম
◈ কা‌রো পছন্দ হোক বা না হোক, আ‌র্জেন্টিনা বি‌শ্বের সেরা দল : লিও‌নেল মে‌সি ◈ অর্থনীতির তিন সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ: রাজস্ব বাড়ানো ও ব্যাংক খাত সংস্কারের তাগিদ ◈ বন্যা নিয়ন্ত্রণে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে দেওয়া হচ্ছে, প্রতি সেকেন্ডে ছাড়বে ৯ হাজার কিউসেক পানি ◈ অনলাইন জুয়ার টাকার কমিশনে বিলাসী জীবন! দিনে লেনদেন ৫ কোটি টাকা, থাকতেন বিলাসবহুল রিসোর্টে, চড়তেন বিএমডব্লিউতে ◈ শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’ ◈ কুয়েত ও বাহরাইনে যুক্তরা‌স্ট্রের ঘাঁটি ও স্থাপনায় ইরানের তীব্র হামলা ◈ বিশ্বকাপের ফাইনালে ইরানের রেফা‌রি! ◈ আ‌র্জেন্টিনা চ্যাম্পিয়ন হলেই প্রাইজমা‌নিসহ পা‌বে ৭৫০ কোটি টাকা  ◈ অনলাইন জুয়ায় নিঃস্ব ঠাকুরগাঁওয়ের তরুণরা : ‘সরকারের কাছে একটাই অনুরোধ, এটি বন্ধ করুন’ ◈ বায়ুদূষণে দেশে প্রতিদিন অকালে প্রাণ হারাচ্ছেন ২৪২ জন, বছরে ২৩ বিলিয়ন ডলারের ক্ষতি

প্রকাশিত : ২৩ মার্চ, ২০১৯, ০৭:০৪ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০১৯, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী শ্রমিকের মর্যাদা, সুরক্ষা নিশ্চিত না হলে শ্রমিক পাঠানো ঠিক হবে না, বললেন সুমাইয়া ইসলাম

নুর নাহার : বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম বলেন, অনেক দিন থেকেই সৌদি আরবে যাচ্ছে নারী শ্রমিকরা। মাঝে কিছুদিন বন্ধ ছিলো, ২/৩ বছর থেকে পুনরায় যাচ্ছে। সেখানে যাওয়া বা কাজ করা নিয়ে কোনো সমস্যা নয়, সমস্যা হচ্ছে সেখানে নারী শ্রমিকের মর্যাদা, নিরাপত্তা ও সুরক্ষার বিষয়। সেটি বাংলাদেশেও হতে পারে আবার অন্য দেশেও হতে পারে। ডিবিসি নিউজ

তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনকারি দেশগওলোর অন্যতম সৌদি আরব। এদেশে নারীদের প্রতি সহিংসতা সাধারণ ব্যাপার। সেখানে আমাদের নারী শ্রমিকেরা গৃহবন্দি থাকে। যারা সৌদি থেকে ফিরে আসছে তাদের দেখা যায়- যৌন হয়রানি, বেতন না দেয়া, খাবার না দেয়া এমন অনেক নির্যাতন করা হয়।

তিনি আরও বলেন, যে কোনো অনিরাপদ রাষ্ট্রে শ্রমিক পাঠাতে হলে আগে আমরা এমপ্লয়মেন্ট ওয়ারেন্টি করতে হবে। যদি ওয়ারেন্টি না হয়, যদি শ্রমিকের মর্যাদা না রাখে, আমাদের নির্দেশনা না মানে তাহলে সে দেশে আমাদের শ্রমিক যাবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়