শিরোনাম
◈ বুকিং ডটকমে ভুয়া তালিকা ও ফিশিং প্রতারণা ঠেকাতে ইইউর কড়া নির্দেশ, পেইড তালিকায় স্বচ্ছতার তাগিদ ◈ মানিকগঞ্জে গ্যাস অনুসন্ধানে নতুন কূপ খনন করবে বাপেক্স, সম্ভাবনা ঢাকায় গ্যাস সরবরাহ বাড়ানোর ◈ সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে যা জানালো মিশন ◈ দুবাই-শারজাহজুড়ে বাতাসে জ্বালানি তেলের গন্ধ, কারণ অনুসন্ধানে তদন্তে কর্তৃপক্ষ ◈ মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু, একজনের মৃত্যু, নিখোঁজ আরেকজন ◈ অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাসে ২০ দিন ডিজে পার্টি, সিসা সেবন, অশালীন নাচ ও উচ্চ শব্দে অতিষ্ঠ প্রতিবেশীরা(ভিডিও) ◈ ডিভি লটারি ২০২৭ নিবন্ধন নিয়ে নতুন জটিলতা, আদালতের আদেশের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের আপিল ◈ ইরাকের কুর্দিস্তানে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর, ভিসা ও রেসিডেন্সি জরিমানায় ৭৫% ছাড় ◈ নভেম্বর থেকে পিঠা-পুরি, ঝালমুড়ির দোকানসহ সব খাদ্য ব্যবসা লাইসেন্স বাধ্যতামূলক, না মানলে শাস্তি ◈ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ শুরু ২১ জানুয়ারি, বাংলা‌দে‌শের প্রথম ম্যাচ আমিরাতের বিপক্ষে

প্রকাশিত : ২৩ মার্চ, ২০১৯, ০৭:১৩ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০১৯, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও এলেনবাড়ীতে হচ্ছে না শিশুদের খেলার মাঠ

মো. আল-আমিন: রাজধানীর তেজগাঁওয়ের এলেনবাড়িতে গণপূর্ত অধিদপ্তর তাদের ট্রেনিং একাডেমি সম্প্রপ্রসারণ করেছে। সেখানে সুউচ্চ প্রাচীর দিয়ে বানানো হয়েছে গাড়ীর গ্যারেজ। এতে সংকুচিত হয়ে গেছে খেলার মাঠের জন্য নির্ধারিত জায়গা।  -ইনডিপেন্ডেন্টে টিভি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালে এলেনবাড়ীতে শিশুদের জন্য খেলার মাঠ তৈরীর নির্দেশ দেন। সেই নির্দেশনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গণর্পূত সচিবকে চিঠিও দেয়া হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা উপেক্ষিত হওয়ায় বিস্মিত এলাকাবাসী। তারা জানান, শিশুদের খেলার মাঠের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ থাকলেও অজানা কারণে তা দখল হয়ে যাচ্ছে। দ্রুত মাঠটি আবার ঠিক করে খেলাধূলার উপযোগী করার দাবিও জানান তারা।

পরিবেশবিদ ইকবাল হাবিব বলেন, এ ধরনের সরকারি মাঠ কোনো কাজে ব্যবহারে সরকারি নির্দেশনা অনুসরন করা অধিক গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের যদি নির্দেশনা থাকে আমি মনে করি না সেই নির্দেশনা অমান্য করার ধৃষ্টতা কারো দেখানো উচিত।

গণপূর্তমন্ত্রী বলেন, রেকর্ডে সেখানে কোনো খেলার মাঠ নেই। তবে জায়গাটি পরিদর্শন করে অচিরেই শিশুদের খেলার মাঠের ব্যবস্থা করা হবে। একটা কোয়ার্টারে শিশুদের জন্য খেলার মাঠ থাকাটা দরকার।

  • সর্বশেষ