শিরোনাম
◈ শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন ◈ মাদরাসার সিঁড়ির পাশে পড়ে থাকা ককটেল বিস্ফোরণ, আহত ৫ ছাত্রী ◈ ভারতসহ ৪০ দেশের মাধ্যমে চীনের পণ্য যুক্তরাষ্ট্রে, শুল্ক ফাঁকির অভিযোগ ◈ নিরাপত্তাহীন শিপইয়ার্ডে একের পর এক প্রাণহানি, এক যুগে নিহত ১৪৮ ◈ ইরানকে চাপে ফেলতে গিয়ে শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসনই নতি স্বীকার করতে পারে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত ◈ মার্কিন অবরোধের চাপেও সচল ইরানের তেলবন্দর, খারগ দ্বীপে ফের তেল উত্তোলন ◈ কুমিল্লায় চাষ হচ্ছে ‘বিশ্বের সবচেয়ে দামি’ মরিচ, কেজি ২৮ লাখ টাকা! ◈ ৬০ কেজি লোহার দামে মিলতে পারে জীবনরক্ষাকারী মাস্ক, তবু ঝরছে জাহাজভাঙা শ্রমিকের প্রাণ ◈ বিশ্বকাপ শেষে চারটি বিশ্বরেকর্ড গড়ে গিনেস বুকে আ‌র্লিং হালান্ড ◈ চিকিৎসার জন্য বিদেশ নয়, দেশেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২২ মার্চ, ২০১৯, ০৬:৪৯ সকাল
আপডেট : ২২ মার্চ, ২০১৯, ০৬:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একতা কাপুরের পিছু নিয়ে গ্রেপ্তার ট্যাক্সি চালক

মুসফিরাহ হাবীব: ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী একতা কাপুর। সিনেমা প্রযোজনায়ও হাত পাকিয়েছেন তিনি। কিছুদিন আগে সারোগেসির মাধ্যমে সন্তানের মাও হয়েছেন। কিন্তু এবার এক ভিন্ন কারণে তিনি খবরের শিরোনামে। একতার দাবি, প্রায় এক মাস ধরে তার পিছু নিচ্ছিলেন এক ট্যাক্সি ড্রাইভার। পুলিশে অভিযোগ জানানোর পর সেই ব্যক্তি এখন পাকড়াও হয়েছে।

মুম্বাই পুলিশ অবশেষে ওই চালককে গ্রেপ্তার করেছে। মন্দির থেকে জিম, একতা নাকি যেখানেই যেতেন সেখানেই তার পিছু নিতেন সুধীর সিং নামের এ ট্যাক্সি চালক। অগত্যা পুলিশের কাছে অভিযোগ জানান একতা। পুলিশ জানিয়েছে, একতা কাপুর কখন কোথায় যেতেন তা সুধীর সিং কীভাবে জানতে পারতেন সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

একতা কাপুরের অভিযোগ, দীর্ঘদিন ধরে সুধীর সিং সিনেমায় কাজ পাওয়ার জন্য তার পিছু নিয়েছিলেন। সুধীর কথা বলতে চাইলে তাকে এমনটা না করার জন্য সচেতনও করেন জিতেন্দ্র-কন্যা একতার নিরাপত্তারক্ষী। কিন্তু কোনোভাবেই তাকে কথা মানাতে না পেরে শেষে পুলিশের দারস্থ হন একতা।

পুলিশ জানিয়েছে, একতা কাপুরের সঙ্গে একই জিমে সদস্য পদও নিয়েছিলেন ওই চালক ৷ পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ৷ জেরার মুখে গ্রেপ্তার হওয়া চালক জানান, একতা কিছুদিন আগে এক মন্দিরে পূজা দিতে যান। তিনিও তাকে লক্ষ্য করে এগোন। তবে শুধু একটা চাকরির জন্যই একতার সঙ্গে একবার দেখা করতে চেয়েছিলেন বলে দাবি করেন সুধীর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়