শিরোনাম
◈ জ্বালানি সংকটের সঙ্গে বাড়ছে রাজনৈতিক চাপ, চ্যালেঞ্জে সরকার ◈ অপরাধ দমনে পুলিশের নতুন কর্মপরিকল্পনা, উন্নতির পথে আইনশৃঙ্খলা ◈ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের প্রচার নিয়ে নির্দেশনা জারি ◈ দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-ভুটান ◈ ‘ওস্তাদ চাপ দিয়েন না, মহিলা’ এ কথা শুনতে হয় নারী চালককে, প্রথম দিনেই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ◈ তারেক রহমানের সফরের জন্য এখনও অধীর আগ্রহে অপেক্ষায় ভারত: ভারতীয় হাইকমিশনার ◈ মদ পান ক‌রে গাড়ি চালিয়ে শাস্তি পেলেন অ‌স্ট্রেলিয়ান ক্রিকেটার ডে‌ভিড ওয়ার্নার ◈ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ ◈ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ প্রতিষ্ঠিত প্রক্রিয়ায় পর্যালোচনা হচ্ছে: জয়সওয়াল ◈ তারেক রহমানের সম্ভাব্য সফর ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে: সাবেক কূটনীতিক

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৯, ০৩:৩৬ রাত
আপডেট : ২১ মার্চ, ২০১৯, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিরাপদ সড়কের জন্য যে যেমন পারে আন্দোলন করুক, কথায় কথায় তো মানুষের জীবন যেতে পারে না, বললেন লেনিন

লিয়ন মীর : রাজনীতিক, লেখক ও গবেষক নূহ-উল আলম লেনিন বলেছেন, নিরাপদ সড়কের দাবিতে যে যা পারে করুক, যেমন পারে আন্দোলন করুক। কথায় কথায় যখন-তখন মানুষের জীবন যেতে পারে না। এটা কারো কাছেই কাম্য নয়। নিরাপদ সড়কের দাবি বাস্তবায়ন হওয়া সবার দাবি।

ট্রাফিক আইন বাস্তবায়ন না হওয়ার কারণেই সড়কে দুর্ঘটনা কমছে না বলে তিনি মনে করেন। তিনি বলেন, একদিকে চালকরা যেমন ট্রাফিক অমান্য করে যেমন খুশি ইচ্ছামতো গাড়ি চালায়। তেমনি আবার পথচারীরাও ইচ্ছামতো চলাচল করে। যখন-তখন রাস্তার মাঝে গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়।ট্রাফিক আইন না মানার জন্য যে শাস্তির ব্যবস্থা রয়েছে সেটারও ঠিকমতো প্রয়োগ হচ্ছে না। কাজেই কেউ কাউকে মানছে না। অপরাধের জন্য যদি যথাযথ শাস্তি না দেয়া হয়, তখন সেটাকে আর অপরাধ মনে করে না মানুষ।

সড়কের এই নৈরাজ্যের আশু কোনো সমাধান নেই বলে মনে করছেন এই গবেষক। তিনি বলেন, এখনই কোনো সমাধান দেখছি না। যদি রাস্তাঘাট আরো প্রশস্ত করা হয় এবং উন্নত সমৃদ্ধ করে যানজট কমিয়ে সড়ক আইনের বাস্তবায়ন করা হয় তাহলে সড়ক দুর্ঘটনা কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়