শিরোনাম
◈ কুয়েত থেকে ওমান পর্যন্ত ২১০০ কিমি রেলপথ, এক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে উপসাগরীয় ৬ দেশ ◈ জরুরি প্রয়োজনে কোন সেবায় কত নম্বরে ফোন করবেন, জেনে নিন ১৩টি গুরুত্বপূর্ণ হটলাইন ◈ চরফ্যাশন থেকে মিয়ানমারে সরকারি সার পাচার, কৃত্রিম সংকটে বিপাকে কৃষক! ◈ রাজধানীতে দুই ঘণ্টায় ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন ◈ সরকারি ফ্ল্যাটে ভাড়াটে-সাবলেট বাসিন্দা উচ্ছেদে অভিযান, বরাদ্দ বাতিলের হুঁশিয়ারি ◈ দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অবরুদ্ধ এমপি হীরার গাড়িবহর ◈ ভারত‌কে হা‌রি‌য়ে যুব এশিয়া কাপে গ্রুপসেরা পাকিস্তান ◈ সিরিয়ার কাছে ৫-১ গোলে বিধ্বস্ত, বড় হারে বাংলাদেশের বাছাইপর্ব শুরু ◈ নাগরিক সেবায় হয়রানি নয়, ভুল ধরিয়ে দিয়ে সংশোধনের পথ দেখাতে হবে: প্রধানমন্ত্রী ◈ আসছে টানা চার দিনের লম্বা ছুটি কাটানোর সুযোগ

প্রকাশিত : ২০ মার্চ, ২০১৯, ০৩:৪৫ রাত
আপডেট : ২০ মার্চ, ২০১৯, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবরার নিহতের ঘটনায় গুলশান থানায় মামলার প্রস্তুতি

নিউজ ডেস্ক : আটক বাস চালক সিরাজুল ইসলামবাস চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনায় তার বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতেই মামলা করার প্রস্তুতি নিয়েছেন। গুলশান থানায় মামলাটি করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। বাংলা ট্রিবিউন।

ডিএমপি গুলশান জোনের সিনিয়র সহকারী কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘আবরারের বাবা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহম্মেদ চৌধুরী বাদী হয়ে মামলাটি করবেন। ছেলে মৃত্যুর পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত রয়েছেন। রাতে মামলার প্রস্তুতি চলছে।’

এছাড়া আবরারকে চাপা দেওয়া সুপ্রভাত বাসটির (ঢাকা মেট্রো-ব-১১-৪১৩৫) চালক মো. সিরাজুল ইসলামকে (২৪) আটক করেছে গুলশান থানা পুলিশ। চালকসহ আরও কাউকে মামলায় আসামি করা হবে কিনা সে বিষয়টি দেখা হচ্ছে বলে জানান রফিকুল ইসলাম।

গুলশান থানার ডিউটি অফিসার এসআই ইমরান বলেন, ‘সিনিয়র স্যাররা আলোচনায় বসেছিলেন। মামলার এজহার লেখা হচ্ছে।’

প্রসঙ্গত, রাজধানীর নর্দ্দা এলাকায় মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বাসচাপায় আবরার আহমেদ চৌধুরী (২৪) নামে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক শিক্ষার্থী নিহত হন। যমুনা ফিউচার পার্কের সামনে সুপ্রভাত নামের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।

  • সর্বশেষ