শিরোনাম
◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান ◈ ইরান-যুদ্ধের সময় আ‌মে‌রিকার যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংক‌নের ৮ নাবিক আত্মহত্যার চেষ্টা করেছে: মার্কিন নৌবাহিনী ◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস

প্রকাশিত : ১৮ মার্চ, ২০১৯, ০৬:২৪ সকাল
আপডেট : ১৮ মার্চ, ২০১৯, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইথিওপিয়া ও ইন্দোনেশিয়া দুই বিমান দুর্ঘটনার ধরনে মিল পেয়েছে তদন্তকারীদল

সান্দ্রা নন্দিনী : ২. ইথিওপিয়ার যোগাযোগমন্ত্রী দাগমাইত মগস রোববার জনিয়েছেন, উদ্ধারকৃত ব্ল্যাকবক্স নিরীক্ষা করে ইন্দোনেশিয়ায় গত ২৯ অক্টোবর বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮’র লায়ন এয়ার ফ্লাইট এবং ১০ মার্চ ইথিওপিয়া এয়ার লাইন্সের বিমান দুর্ঘটনার মধ্যে প্রথমিকভাবে সামঞ্জস্য খুঁজে পাওয়া গেছে। সিএনএন, বিবিসি, আল জাজিরা

৩. মগস জানান, তদন্তকারীরা ব্ল্যাকবক্সগুলো থেকে সংশ্লিষ্ট সকল তথ্যই উদ্ধার করতে সমর্থ্য হয়েছেন। সেগুলো নিয়ে আরও তদন্তের প্রয়োজন রয়েছে। যদিও, উল্লেখিত ‘সামঞ্জস্য’ ঠিক ধরণের সে বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি।

৪. দু’টি বিমানই উড্ডয়নের ক্ষেত্রে একই ধরনের জটিলতায় পড়েছিলো। ধারণা করা হচ্ছে বোয়িংয়ে অন্তর্ভুক্ত স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা ম্যান্যুভারিং ক্যারাক্টারস্টিকস অগমেন্টেশন সিস্টেম-এমসিএএস’র কারণেই জটিলতার সম্মুখীন হয়েছিলেন পাইলটরা।

৫. উল্লেখ্য, উড্ডয়নের ১৩ মিনিট পর ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত হয়ে ১৮৯ জন এবং ইথিওপিয়া এয়ার লাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমান আকাশে ওড়ার ৬ মিনিটের মধ্যেই দুর্ঘটনায় পতিত হয়ে ১৫৭ জন নিহত হয়।

  • সর্বশেষ