শিরোনাম
◈ আইজিপির বক্তব্যে ‘ক্রসফায়ার’ নিয়ে যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ◈ ইউরোপজুড়ে রাজপথে জেন-জি, কেন বাড়ছে তরুণদের ক্ষোভ? ◈ আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন বাংলাদেশিরা ◈ নিলামে শরিফুলকে পেতে ২ কোটি ৩০ লাখ সিটিজেনস ব্যাংকের, তাসকিনকে ওয়ালটনের ২ কোটি ১০ লাখ  ◈ অ‌স্ট্রেলিয়ার বিগ ব্যাশে মোস্তাফিজ, খেলবেন রিশাদও ◈ জ্বালানি নিরাপত্তা ও উন্নয়ন প্রকল্পে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ সড়ক যোগাযোগের উন্নয়নে যাত্রী সংকটে আঞ্চলিক বিমানবন্দর ◈ ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করে প্রজ্ঞাপন জারি ◈ নেতানিয়াহু ক্ষমতা হারালে কি থামবে মধ্যপ্রাচ্যের সংঘাত? ◈ তানজিম সাকিবের নাম তোলা হয়‌নি ডি থ্রি ট্রফির নিলামে

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৯, ০১:৩৫ রাত
আপডেট : ১৪ মার্চ, ২০১৯, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব কিডনী দিবস পালন করেছে বিআরবি হাসপাতাল

মোস্তাফিজুর রহমান : বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিআরবি হসপিটালস লিমিটেড ‘কিডনি সচেনতা ও সেবা সপ্তাহ পালন’ পালন করেছে। বুধবার দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে এ দিবস পালন করা হয়।

কিডনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম এ সামাদ বলেন, আন্তর্জাতিক মানের স্বাস্থ্য সেবা প্রদানের প্রত্যয়ে দেশের সনামধন্য গ্রুপ বিআরবি এর অঙ্গ প্রতিষ্ঠান বিআরবি হসপিটাল লিমিটেড এর নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বছর ব্যাপী বিভিন্ন জনসচেতনতা ও সেবাম‚লক পদক্ষেপ গ্রহন করে থাকে। আন্তর্জাতিক কিডনি দিবস ২০১৯ উপলক্ষে বিআরবি হসপিটাল নিজস্ব কম্পাউন্ডে সপ্তাহ ব্যাপী কিডনি রোগ পরিক্ষা নাম মাত্র করবে।

এরপর কিডনি সচেতনতা ও সেবা সপ্তাহ উদ্বোধন করেন প্রখ্যাত কণ্ঠশিল্পী সুবির নন্দী এবং তার সুচিন্তিত মতামত প্রদান করেন। এছাড়াও আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. এম এ রহমান, মেজর (অব.) ডা. একেএম মাহাবুবুল হক প্রমূখ। এসময় বিআরবি হাসপাতালের কর্মকতা ও সকল চিকিৎসক বৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ