শিরোনাম
◈ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হবে : রিজভী  ◈ বাংলাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দৃষ্টিহীনতার আশঙ্কাও! ◈ জনগণ নিজের জান দিয়েছে, সমাধান দেয়া কোনো ব্যাপার না: কন্টেন ক্রিয়েটর সালমান মুক্তাদীর (ভিডিও) ◈ বঙ্গভবনে প্রথম অফিস, গার্ড অব অনারে বরণ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ◈ কুয়েতে ১ সেপ্টেম্বর থেকে ভিজিট ভিসা ও প্রবাসীদের ছুটির মেয়াদ বাড়ানোর সুবিধা বন্ধ ◈ সরকারের কাজ জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে দেওয়াই তথ্য মন্ত্রণালয়ের বড় দায়িত্ব: তথ্যমন্ত্রী ◈ মার্কিন সামরিক বাহিনীতে যৌন নিপীড়নের শিকার ২০ হাজারের বেশি! ◈ রোমাঞ্চকর জ‌য়ে মৌসুম শুরু রিয়াল মা‌দ্রিদের  ◈ আ‌মে‌রিকার সেনা সদস‌্য‌কে আটক বা হত্যা কর‌লে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের ঘোষণা ◈ কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট ইংল্যান্ডের ফুটবলে নাম লেখালেন

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৯, ১২:৪৮ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০১৯, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইনজীবী ছাড়াই সৌদি নারী অধিকার কর্মীর বিচার শুরু

এইচ এম জামাল: গত বছর সৌদি আরবে গ্রেপ্তার হন লুজাইন আল-হাথলুলসহ বেশ কয়েকজন নারী অধিকার কর্মী। বুধবার তার মামলা আদালতে উঠলেও তিনি কোনো আইনজীবী পাননি। ডয়চে ভেলে

লুজাইন আল-হাথলুল প্রথম খবরে উঠে আসেন ২০১৪ সালে। গাড়ি চালিয়ে সৌদি আরব থেকে আরব আামিরাতের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। সেই সময় সৌদি আরবে নারীদের গাড়ি চালানো বিষয়ে ছিল কড়া নিষেধাজ্ঞা। এরপর ২০১৮ সালের মে মাসে গ্রেপ্তার হন তিনি।লুজাইন আল-হাথলুলসহ গ্রেপ্তার হওয়া আরো কয়েকজন নারী অধিকার কর্মী এই নিষেধাজ্ঞার বিরোধিতা করে আসছিলেন বেশ অনেক দিন ধরেই৷ তবে এই নিষেধাজ্ঞা তুলে নেয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে গ্রেপ্তার হন তারা।

এদিকে আল-হাথলুলের পরিবারের সদস্যরা বলছেন, গ্রেপ্তারের পর তাকে মারধর করা হয়েছে। তার সাথে যৌন হয়রানিমূলক আচরণও করা হয়েছে। শুধু তাই নয়, হাথলুলের বিষয়টি আদালতে উঠেছে৷ বুধবার শুরু হয়েছে বিচারের কাজ৷ কিন্তু অভিযুক্তের অধিকারের যে নিয়ম, তা অমান্য করে আল-হাথলুল'কে কোনো আইনজীবী বরাদ্দ করেনি সৌদি কর্তৃপক্ষ৷ পাশাপাশি, তার বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে, সেটাও তাকে জানানো হয়নি বলে জানিয়েছে আল-হাথলুলের পরিবার৷ মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মঙ্গলবার এক টুইটে এই অবিচারের বিরোধিতা করে আল-হাথলুলের নিঃশর্ত মুক্তি দাবি করেছে৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়