শিরোনাম
◈ ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন, আহত ছেলে ◈ টানা তিন ড্রয়ে ইতিহাস, নকআউটে কেপ ভার্দে ◈ স্পেনের কাছে হেরে বিশ্বকাপ স্বপ্ন শেষ উরুগুয়ের ◈ বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়ার ◈ তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা ◈ তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা ◈ দুই বছর পর ভারতীয় ট্যুরিস্ট ভিসা ফিরছে: আবেদন, অ্যাপয়েন্টমেন্ট ও প্রয়োজনীয় কাগজপত্র দেখুন এক নজরে ◈ ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মারা যাওয়া ভিডিও ভাইরাল, কী ঘটেছিল? যা জানাগেল ◈ দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ভারতের ত্রিপুরা মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আত্মগোপনে থাকা সাবেক এমপি ডা. প্রাণ গোপাল দত্ত (ভিডিও)

প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৯, ০৯:২৮ সকাল
আপডেট : ১৩ মার্চ, ২০১৯, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিযোদ্ধাদের মামলা শুনতে সর্বোচ্চ আদালতে গঠন করা হয়েছে বিশেষ দ্বৈত বেঞ্চ

হ্যাপি আক্তার : মহান মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে এবার ভিন্ন উদ্যোগ নিয়েছেন হাইকোর্ট। পুরো মার্চ মাস জুড়েই বিশেষভাবে মামলা শুনবেন বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও কে এম কামরুল কাদেরের বেঞ্চ। আদালত বলেন, আর কোনো মুক্তিযুদ্ধা যেন আদালতের বারান্দায় না ঘুরেন, সে জন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে। চ্যানেল টোয়েন্টিফোর।

স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সময়ে নানা ঘটনা প্রবাহের কারণে মার্চ মাস ঐতিহাসিক। এই একটি মাসকে নানাভাবে স্মরণ করে বাঙ্গালি জাতি। তবে এবার দেশের সর্বোচ্চ আদালতের একটি বেঞ্চ স্বাধীনতার মাসটিকে একেবারেই ভিন্নভাবে স্মরণ করছেন।
মার্চ মাসের শুরু থেকে এখন পর্যন্ত বিচারপতি এফ আর এম নাজগমুল আহসান ও কে এম কামরুল কাদেরের বেঞ্চ মুক্তিযোদ্ধাদের মামলা শোনার জন্য আলাদা করে বেঞ্চ গঠন করেছেন। রাষ্ট্রপক্ষ বলছে, এমন ঘটনা আগে কখনোই ঘটেনি।
ডেপুটি অ্যার্টনি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, বিচারপতি এফ আর এম নাজমুল আহসান তিনি নিজে একজন মুক্তিযুদ্ধা। সে চেতনা থেকেই মার্চ মাসে মুক্তিযুদ্ধাদের মামলাগুলো যেন কিছুটা লাঘব করতে পারেন তার জন্য এই মহৎ উদ্যোগ। আলাদাভাবে সম্মান প্রদর্শন করে উচ্চ আদালতে এ ধরনের পদক্ষেপ এটিই প্রথম।

হাইকোর্ট বলেন, মহান মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ সন্তানদের আদালতের বারান্দায় বারান্দায় ঘুরাটা শোভনীয় নয়। তাই এসব মামলা এ মাসেই শুনতে চান আদালত। হাইকোর্টের এই দ্বৈত বেঞ্চ এরই মধ্যে ১’শর উপর মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা সংক্রান্ত মামলার রায় প্রদান করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়